বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ভাঙচুর : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ভাঙচুর : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
নতুন মন্ত্রিসভায় প্রবাসী কল্যাণ ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আরিফুল হক চৌধুরী কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্ব ও সমৃদ্ধির নতুন দিগন্ত সিলেটের রায়নগরে ফ্ল্যাট থেকে তিনজনের মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়: তদন্তে পুলিশ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি ও গণিত শিক্ষকদের বড় অংশেরই নেই সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বন্ধ থাকা তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর উদ্যোগ: বেসরকারি খাতে লিজ চুক্তি স্বাক্ষর মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়: ১৫ লাখ টাকার মালামাল লুট পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক: নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় কৌশলগত পুনর্বিন্যাস ঢাকাসহ দেশের চার বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ৪৭তম বিসিএস ভাইভা অভিজ্ঞতা: পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত জাবেদ হোসেনের মুখোমুখি হওয়া প্রশ্নগুলো দীর্ঘ তিন বছর পর সেপ্টেম্বরে মাঠে ফিরছে ফিলিস্তিনি ফুটবল লিগ

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ভাঙচুর

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : রবিবার, ৪ আগস্ট, ২০২৪
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ভাঙচুর

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় ভাঙচুর

রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাঙচুর ও মটরসাইকেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় মেডিকেলের ভিতরে থাকা গাড়িগুলোতে আগুন দেয় দুর্বৃত্তরা।

রোববার (৪ আগস্ট) সকাল সাড়ে ১০ টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভিসি কার্যালয়ের সামনে থাকা একটি গাড়িতে আগুন দেয় তারা।

জানা গেছে, হাসপাতালের ভেতরে অবস্থান নেয় ছাত্রলীগের নেতাকর্মীরা আর বাইরে আন্দোলনকারীরা। একপর্যায়ে আন্দোলনকারীরা হাসপাতালের ভেতরে প্রবেশ করলে দুই পক্ষের সঙ্গে ধাওয়া পালটা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর হাসপাতাল বিল্ডিংয়ের নিচতলার মার্কেটের ভিতর থেকে মোটরসাইকেল বের করে তাতে আগুন লাগিয়ে দেন বিক্ষুব্ধরা।

জানা গেছে, শাহবাগে আন্দোলনরত শিক্ষার্থীদের মধ্য থেকে একটি গ্রুপ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের এ ব্লকের গেট থেকে ভেতরে প্রবেশ করে। ভেতরে প্রবেশ করেই তারা প্রথমে পার্কিংয়ে রাখা সব গাড়ি ভাঙচুর করে এবং তারপরে ব্লকের ভেতরে ঢুকে পড়ে।

বিশ্ববিদ্যালয় অবস্থানরত শিক্ষক চিকিৎসক ও কর্মচারীরা আতঙ্কিত হয়ে যে যেখানে পেরেছেন নিরাপদ আশ্রয় নেওয়ার চেষ্টা করেছেন। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর অফিসের কর্মচারীসহ অনেকে পালিয়ে যেতে বাধ্য হয়। বিশ্ববিদ্যালয় যারা নিরাপদ আশ্রয় নিয়েছে এমন অনেকে এই প্রতিবেদককে জানিয়েছে যে তারা কোনোভাবে বেরোতে পারছে না।

বিশ্ববিদ্যালয়ের একাধিক সূত্র জানান, যারা বিশ্ববিদ্যালয় আক্রমণ করেছে তাদের ভিতরে কেউ শিক্ষার্থী ছিল না। হাসপাতাল এবং স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে কে বা কারা এর সঙ্গে জড়িত তা এখনই স্পষ্ট বলা যাচ্ছে না। সুত্র ও ছবি: কালবেলা

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!