ঢাকা ০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বিষখালী নদীতে ইলিশ শিকারে গিয়ে নিখোঁজ জেলে

ঝালকাঠি প্রতিনিধি
  • আপডেট সময় : ০৮:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ০ বার পড়া হয়েছে
(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিষখালী নদীতে ইলিশ শিকারে গিয়ে নিখোঁজ জেলে

ঝালকাঠির কাঁঠালিয়ায় বিষখালী নদীতে ইলিশ মাছ ধরতে গিয়ে ট্রলার থেকে পড়ে আবদুল মন্নান হাওলাদার (৫৫) নামের এক জেলে নিখোঁজ হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার আওরাবুনিয়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

বুধবার রাত সাতটা পর্যন্ত তার কোনো খোঁজ পাওয়া যায়নি। নিখোঁজ মন্নান আওরাবুনিয়া ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে।

পড়ুন>>দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে ট্রলার নিয়ে নদীতে নামেন ওই জেলে। আকস্মিকভাবে তিনি পানিতে পড়ে গেলে আশপাশের ট্রলারের জেলেরা তাকে উদ্ধারের চেষ্টা চালান, তবে তাকে পাওয়া যায়নি।

আওরাবুনিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. পনির হাওলাদার জানান, তাৎক্ষণিক খোঁজাখুঁজি করেও তার সন্ধান মেলেনি। এ সময় আশপাশে থাকা অন্য ট্রলারের জেলেরা তাকে পানিতে ডুবে যেতে দেখে উদ্ধারের চেষ্টা করেন।

পড়ুন>>ঢাবিতে শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহাল

কাঁঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. খলিলুর রহমান জানান, নদীতে তীব্র স্রোতের মধ্যে খবর পেয়েই ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার অভিযান শুরু করেন এবং পরে ডুবুরি দলও যোগ দেয়।

কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং নিখোঁজ জেলের সন্ধানে উদ্ধার অভিযান চলমান রয়েছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিষখালী নদীতে ইলিশ শিকারে গিয়ে নিখোঁজ জেলে

আপডেট সময় : ০৮:০১:৪৬ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬