দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
- আপডেট সময় : ০৭:২৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ৩ বার পড়া হয়েছে
দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিতে সব প্রস্তুতি সম্পন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী
আসন্ন শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে সারা দেশে প্রয়োজনীয় নিরাপত্তা প্রস্তুতি সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে এক উচ্চপর্যায়ের সভা শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান। সভায় আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের পাশাপাশি বিভিন্ন পূজা উদযাপন পরিষদ ও হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। বুধবার (৩০ সেপ্টেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে আয়োজিত সভা শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
পড়ুন>> ঢাবিতে শেখ মুজিবুর রহমান হলের নাম পুনর্বহাল
এবার সারা দেশে মোট ৩৩ হাজার ৮৫১টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। গত বছরের তুলনায় এ বছর মণ্ডপের সংখ্যা প্রায় দেড় হাজার বৃদ্ধি পেয়েছে। উৎসবের নিরাপত্তা নিশ্চিত করতে জাতীয়, বিভাগীয়, জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি সংস্থাগুলোকে বিশেষ দায়িত্ব দেওয়া হয়েছে। গোয়েন্দা সংস্থাগুলোর তথ্য অনুযায়ী, বর্তমানে কোনো বিশেষ বা উচ্চঝুঁকির মণ্ডপ চিহ্নিত করা হয়নি। তবুও পুরো উৎসবজুড়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে বলে মন্ত্রী আশ্বস্ত করেছেন। এর আগের বছর মণ্ডপের সংখ্যা ছিল ৩২ হাজার ৩৫১টি এবং তার আগের বছরগুলোতে ছিল প্রায় ২৮ হাজার।
ধর্মীয় ও সামাজিক সম্প্রীতি বিগত বছরের তুলনায় বর্তমানে অনেক উন্নত হয়েছে দাবি করে সালাহউদ্দিন আহমদ জানান, কোনো ধরনের হুমকি বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির তথ্য পাওয়া মাত্রই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। উৎসবের শৃঙ্খলা বজায় রাখতে পুলিশ সদর দপ্তরসহ বিভাগীয় ও জেলা পর্যায়ে ২৪ ঘণ্টার মনিটরিং সেল চালু থাকবে।
পড়ুন>>বিশ্বসেরা ১০০০ বিশ্ববিদ্যালয়: তালিকায় বাংলাদেশের ৪ শিক্ষাপ্রতিষ্ঠান
সরকারি সুযোগ-সুবিধা প্রসঙ্গে মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় এবার পূজামণ্ডপের জন্য সরকারি অনুদান চার কোটি টাকা থেকে বাড়িয়ে পাঁচ কোটি টাকা করা হয়েছে। এছাড়া এবার দুর্গাপূজায় সরকারি ছুটি তিন দিন করা হয়েছে, যা সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে মোট পাঁচ দিনের ছুটিতে রূপ নিয়েছে।
পূজামণ্ডপগুলোর নিরাপত্তা ও নজরদারি আরও জোরদার করতে এবার নতুন প্রযুক্তির সহায়তা নেওয়া হচ্ছে। জাতীয় টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টার (এনটিএমসি) এর আগে নির্বাচনের সময় যে ধরনের অ্যাপ ব্যবহার করেছিল, এবার পূজার নিরাপত্তায় সেটি ব্যবহার করা হবে। জেলা পর্যায়ের কর্মকর্তাদের এই অ্যাপ ব্যবহারের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাতে দ্রুত তথ্য আদান-প্রদান ও সমন্বয় করা যায়।
আরও পড়ুন>>যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ে ৪৩ পদে নিয়োগ বিজ্ঞপ্তি
পূজা চলাকালীন নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। এর পাশাপাশি মণ্ডপ আয়োজকদের সার্বক্ষণিক জেনারেটর প্রস্তুত রাখার এবং বিকল্প হিসেবে রিচার্জেবল লাইট ব্যবহারের পরামর্শ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। বর্তমানে কোনো ধরনের বিশেষ অ্যালার্ট না থাকায় উৎসবমুখর পরিবেশেই পূজা সম্পন্ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























