বিরলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটি গঠন : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটি গঠন : দৈনিক সৃষ্টি নিউজ
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন আজ: নতুন বিল ও কমিটি গঠনে সর্বোচ্চ গুরুত্ব নেপালে বন্যায় প্রাণহানি: শোক প্রকাশ ও সহায়তার বার্তা প্রধানমন্ত্রীর আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে পুলিশসহ সব বাহিনী পূর্ণ শক্তি দিয়ে কাজ করছে: স্বরাষ্ট্রমন্ত্রী ফিলিস্তিনিদের অধিকার রক্ষায় ব্যর্থ ট্রাম্পের ‘বোর্ড অব পিস’, দাবি এআইডিএ-র বিশ্বজুড়ে মার্কিন ভিসা অ্যাপয়েন্টমেন্ট স্থগিত: শুরু হলো কনস্যুলার কর্মকর্তাদের বিশেষ প্রশিক্ষণ ইলিয়াস কাঞ্চনের মৃত্যু নিয়ে গুজব: তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাল নিসচা তাহিরপুরে মানসিক ভারসাম্যহীন বৃদ্ধ নারীকে ধর্ষণের অভিযোগ: অভিযুক্ত যুবক আটক নেপালে বন্যা ও ভূমিধস: ১৫৭ জনের মৃত্যু, নিখোঁজ চার শতাধিক কক্সবাজারে প্রমোদতরি ডুবির ঘটনায় নিউজিল্যান্ডের কিশোরের উদ্ধার অভিযান সমাপ্ত চাকরি ছেড়ে টিকটকে ক্যারিয়ার: বাস্তবতা ও সাফল্যের নতুন সমীকরণ

বিরলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটি গঠন

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : শনিবার, ১০ আগস্ট, ২০২৪
বিরলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটি গঠন

বিরলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটি গঠন

দিনাজপুরের বিরলে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের উপজেলা কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে ১০ আগষ্ট (শনিবার) দুপুরে বিরল সরকারি কলেজ ক্যাম্পাসে আয়োজিত সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন প্রধান সমন্বয়কারী ফজলে রাব্বি।

এ সময় সমন্বয়ক রেজওয়ান পারভেজ, মোস্তাফিজুর রহমান, হারুনুর রশিদ, মুশফিকুর রহমান, মাসুদ পারভেজ, জয়নাল আবেদীন আরিফ, আলী আহসান মোঃ তৌহিদ, মঞ্জুরুল ইসলাম মন্টু, আলী আহসান মোঃ মুজাহিদ, আসাদুল ইসলাম হাবিব, তানভির বিনতে রশিদ, তানিয়া আকতার, জান্নাতুন ফেরদৌস, নুসরাত জাহান প্রমূখ।

সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ হতে নিন্মোক্ত দাবি জানানো হয়েছে- আন্দোলন করতে যে ভাইয়েরা শহীদ হয়েছে তাদের পরিবারে সহায়তা প্রদান করতে হবে। যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করতে হবে।

শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে হবে এবং শিক্ষা প্রতিষ্ঠানে সুষ্ঠ পরিবেশ নিশ্চিত করতে হবে। মাদক নির্মূলে প্রশাসনিক তৎপরতা বাড়াতে হবে। দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ এবং বাজার সিন্ডিকেট দমন করতে হবে।

জনসাধারণের সুচিকিৎসা নিশ্চিত করণে চিকিৎসা ব্যবস্থার উন্নয়ন ঘটাতে হবে। বিভিন্ন প্রতিষ্ঠানের দূর্নীতি দূর করতে হবে। শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রশাসনে রাজনৈতিক প্রভাব মুক্ত করতে হবে। খেলাধূলা, বিনোদন ও সাংস্কৃতিক পরিবেশ নিশ্চিত করতে হবে।

পরবর্তীতে কমিটির বিস্তারিত এবং দাবিসমূহ স্মারকলিপি আকারে লিখিতভাবে প্রদান করা হবে বলে সংবাদ সম্মেলন এর সমাপ্তি করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!