ঢাকা ০৯:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১২ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জাতীয় প্রাণী সম্পদ সপ্তাহের শুভ উদ্বোধন নওগাঁয় জামায়াতের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত কচাকাটা উপজেলা করার লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত ভূরুঙ্গামারীতে শ্রমিক দলের নবনির্বাচিত নেতৃত্বকে শুভেচ্ছা জানিয়ে শোভাযাত্রা, খাবার বিতরণ আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ায় ছাত্রদল নেতা এস এম নয়ন পদ হারালেন শাহরুখের পরিবারের সঙ্গে সম্পর্ক নিয়ে মুখ খুললেন ব্রাজিলিয়ান অভিনেত্রী লারিসা কতটা সত্য: ইউক্রেনের এক হামলাতেই রাশিয়ার পাঁচটি যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত, কিয়েভের এই এক ফলাফলের গেজেট–জটে আটকে পরের বিসিএসের চূড়ান্ত ফল, চাকরিপ্রার্থীরা অপেক্ষায় শক্তিশালী পাসপোর্টের তালিকায় ৯ ধাপ উন্নতি বাংলাদেশের গাজীপুরে মহাসড়ক অবরোধের চেষ্টা, সাউন্ড গ্রেনেড ছুড়ে ছত্রভঙ্গ পুলিশ

বিরলে দুই সন্তানের জননীকে ধর্ষণ : থানায় মামলা দায়ের

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • আপডেট সময় : ০৭:৫৭:২০ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪ ২৪৩ বার পড়া হয়েছে

বিরলে দুই সন্তানের জননীকে ধর্ষণ : থানায় মামলা দায়ের

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিরলে দুই সন্তানের জননীকে ধর্ষণ : থানায় মামলা দায়ের

দিনাজপুরের বিরলে দুই সন্তানের জননী  ধর্ষণের শিকার হয়ে থানায় মামলা দায়ের করেছে। সোমবার দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসতালে ধর্ষিতার ডাক্তারী পরীক্ষা সম্পন্ন হয়েছে। পুলিশ এখনো  ধর্ষককে গ্রেফতার করতে পারেনি। পুলিশ ধরাছোয়ার বাইরে থেকে বাদী ও তার বাদীর পরিবারকে  হুমকি প্রদর্শন করছে ধর্ষক ও তাঁর স্বজনরা বলে বাদীর অভিযোগ।

মামলা সুত্রে জানা গেছে, বিরল উপজেলার রাণীপুকুর ইউনিয়নের রাণীপুকুর গ্রামের বাগরাপাড়ার ভ্যানচালক  হুসেন আলীর  (৩৫) এর বাড়িতে পাশের ফাজিলপুর গ্রামের আব্দুল এর ছেলে আমিনুল (৪০) প্রায় সময় যাতায়াত করিত।

হুসেন আলী পেশায় ভ্যানচালক হওয়ার সুবাধে বাড়ির বাইরে থাকায় বিভিন্ন সময় আমিনুল ইসলাম আরিফাকে কু-প্রস্তাব দিয়ে আসত।

এরই মধ্যে গত ২৯ জুন দিবাগত রাত আনুমানিক ১১ টার দিকে হুসেন আলীর স্ত্রী আরিফা গরুর মাংসের তরকারি পাশের ফরিদা বেগমের বাড়িতে নিয়ে যাওয়ার সময় পূর্ব থেকে ওঁত পেতে থাকা আমিনুল ইসলাম পথিমধ্যে আরিফাকে একাকি পেয়ে পিছন থেকে মুখ চেপে ধরে পাশের কলা ক্ষেতে নিয়ে গিয়ে ধর্ষণ করে। ধর্ষিতার চিৎকারে পাশের বাড়ির মেহেরুল ইসলাম এগিয়ে আসে এবং ধর্ষক আমিনুল ইসলামকে হাতেনাতে আটক করে।

পরেরদিন রোববার স্থানীয়ভাবে আপোষ-মিমাংসার জন্য স্থানীয় কতিপয় ব্যাক্তি ধর্ষিতার পরিবারকে চাপ সৃষ্টি করে। এ ঘটনায় ধর্ষিতা বাদি হয়ে ধর্ষণের অপরাধে ধর্ষক আমিনুল ইসলামকে আসামী করে নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৯ (১) ধারায় বিরল থানায় একটি মামলা নং-১ , তারিখ-০১/০৭/২০২৪ ইং দায়ের করেছে।

বিরল থানার অফিসার ইনচার্জ গোলাম মাওলা শাহ্ মামলার বিষয়টি নিশ্চিত করে বলেন, ধর্ষককে গ্রেফতারের চেষ্টা চলছে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিরলে দুই সন্তানের জননীকে ধর্ষণ : থানায় মামলা দায়ের

আপডেট সময় : ০৭:৫৭:২০ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪