বিরলে উপজেলা ও পৌরসভাসহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যানদের পদত্যাগের আল্টিমেটাম : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিরলে উপজেলা ও পৌরসভাসহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যানদের পদত্যাগের আল্টিমেটাম : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
প্লান্টার ফ্যাসাইটিস রোগে আক্রান্ত সাংবাদিক তপন দাস, চিকিৎসার জন্য চায় আর্থিক সাহায্য ওমানে ৬০ বছরের বেশি বয়সী প্রবাসীদের ওয়ার্ক পারমিট নবায়ন বন্ধ পুলিশের ১৭ ঊর্ধ্বতন কর্মকর্তাকে নতুন দায়িত্ব দিয়ে বদলি দক্ষিণ আফ্রিকা সফরে বড় হারের পর বাংলাদেশ ‘এ’ দলে বড় পরিবর্তন কৃষকদের মারধর করতে এসে অস্ত্র ও ওয়াকিটকি ফেলে পালাল বিএসএফ রংপুর মহানগর পুলিশ কমিশনার পদে রদবদল: দায়িত্ব পেলেন মু. মাহবুবুর রশীদ দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা

বিরলে উপজেলা ও পৌরসভাসহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যানদের পদত্যাগের আল্টিমেটাম

বিরল (দিনাজপুর) থেকে সাদেকুল ইসলাম সুবেল
  • প্রকাশিত : রবিবার, ১৮ আগস্ট, ২০২৪
বিরলে উপজেলা ও পৌরসভাসহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যানদের পদত্যাগের আল্টিমেটাম

বিরলে উপজেলা ও পৌরসভাসহ ১২টি ইউনিয়নের চেয়ারম্যানদের পদত্যাগের আল্টিমেটাম

দিনাজপুরের বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান,বিরল পৌরসভার মেয়র, ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভোটকারচুপির মাধ্যমে বিগত দিনে দায়িত্বে আসা সকল কাউন্সিলর, ইউপি সদস্য ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দকে আগামী ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের আল্টিমেটাম দিয়েছে বিক্ষোভকারীরা ।

১৮আগষ্ট (রবিবার) বিরল কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে পৌর বিএনপি ও সকল অংগসংগঠন সমূহের আয়োজনে অবস্থান কর্মসূচিতে উপজেলা তাঁতীদলের আহ্বায়ক লুৎফর রহমান এর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও বিরল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আ ন ম বজলুর রশিদ কালু, জেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক ও ধর্মপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুর ইসলাম, পৌর বিএনপির সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক নুরজামাল (সোনাহার), উপজেলা বিএনপির সাবেক সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক প্রভাষক মিজানুর রহমান, সাবেক যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ইয়াছিন আলী চৌধুরী, সাবেক স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক আরমান আলী, সাবেক সহ দপ্তর সম্পাদক মিজানুর রহমান, শ্রমিকদলের সাবেক সাধারণ সম্পাদক একরামুল হক চুন্নু, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান, যুগ্ম আহ্বায়ক মামুনুর রশীদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সুমন রেজা, সদস্য রেজাউল ইসলাম রুবেল প্রমূখ।

অন্যান্যদের মধ্যে সমাজ সেবক আতিকুর রহমান মিঠু, শহিদুল ইসলাম শহীদ বক্তব্য রাখেন। পরে বিরল উপজেলা পরিষদের চেয়ারম্যান, বিরল পৌরসভার মেয়র, ১২ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ভোটকারচুপির মাধ্যমে বিগত দিনে দায়িত্বে আসা সকল কাউন্সিলর, ইউপি সদস্য ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দের ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগের দাবিতে একটি বিক্ষোভ মিছিল পৌরশহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!