ঢাকা ০৯:০৬ পূর্বাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুড়িগ্রাম প্রতিনিধি
  • আপডেট সময় : ১২:৪৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬ ২৪১২০ বার পড়া হয়েছে

হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান সরকার।

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার হাসনাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুজ্জামান সরকারকে (৫০) বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে গ্রেফতার করেছে র‍্যাব-১০।

শুক্রবার (১৩ মার্চ) রাত প্রায় ৩টার দিকে ঢাকার লালবাগ থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন নাগেশ্বরী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল্লা হিল জামান।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেফতারের পর র‍্যাব সদস্যরা তাকে ঢাকার লালবাগ থানায় হস্তান্তর করে। পরে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল সেখান থেকে তাকে হেফাজতে নিয়ে নাগেশ্বরী থানায় নিয়ে আসে।

পড়ুন>> ভূরুঙ্গামারী উপজেলা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ এর বার্ষিক সাধারণ সভা

মামলার এজাহার সূত্রে জানা যায়, উপজেলার হাসনাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মনিয়ারহাট এলাকার বাসিন্দা নবীউল্লার মেয়ে নজিজন বেগম (৪৫) অভিযোগ করেন, ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান সরকার তাকে বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধরে শারীরিক সম্পর্ক স্থাপন করেন। পরে বিয়ের প্রতিশ্রুতি অস্বীকার করলে তিনি আইনের আশ্রয় নেন এবং নাগেশ্বরী থানায় মামলা দায়ের করেন।

পড়ুন>> ইউএনও কার্যালয় থেকে নিয়োগ ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএনপি সভাপতি বিরুদ্ধে

অভিযুক্ত নুরুজ্জামান সরকার উপজেলার হাসনাবাদ ইউনিয়নের পাখিরহাট বাজার এলাকার দক্ষিণ ছড়ারপাড় গ্রামের মৃত উমর আলীর ছেলে। তিনি বর্তমানে হাসনাবাদ ইউনিয়ন পরিষদের নির্বাচিত চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী নারী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গত ১৪ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে নাগেশ্বরী থানায় একটি মামলা দায়ের করেন। মামলার নম্বর-২১।

মামলার তদন্তকারী কর্মকর্তা নাগেশ্বরী থানার সাব-ইন্সপেক্টর মকবুল হোসেন জানান, গ্রেফতারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে শনিবার (১৪ মার্চ) সকালে আদালতের মাধ্যমে কুড়িগ্রাম জেলা কারাগারে পাঠানো হয়েছে।

নাগেশ্বরী থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, র‍্যাব-১০ ঢাকার লালবাগ এলাকা থেকে অভিযুক্ত চেয়ারম্যান নুরুজ্জামান সরকারকে গ্রেফতার করে লালবাগ থানায় হস্তান্তর করে। পরে নাগেশ্বরী থানা পুলিশের একটি দল তাকে সেখান থেকে নাগেশ্বরী থানায় নিয়ে আসে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগে নাগেশ্বরীতে ইউপি চেয়ারম্যান গ্রেফতার

আপডেট সময় : ১২:৪৪:৫০ অপরাহ্ন, শনিবার, ১৪ মার্চ ২০২৬