বিয়াই ও বিয়ানীর অনৈতিক সম্পর্ক জানজানির লজ্জায় বিয়ানীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিয়াই ও বিয়ানীর অনৈতিক সম্পর্ক জানজানির লজ্জায় বিয়ানীর আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৩:৪২ অপরাহ্ন
শিরোনাম :
১ সেপ্টেম্বর থেকে টাকা তুলতে পারবেন সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকরা ঢাকার পানি সংকট নিরসনে সাড়ে ৪ হাজার কোটি টাকা বিনিয়োগ করবে ডেনমার্ক লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ম্যারাডানোর মৃত্যু মামলা: চিকিৎসার নথিতে বাবার রিপোর্ট নিয়ে বড় বিভ্রান্তি ইমরান খানের মৌলিক অধিকার রক্ষায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন জেমাইমা গোল্ডস্মিথ ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, দাবি পাকিস্তানের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দামেস্কে বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝিনাইদহে টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে হামলায় বৃদ্ধের মৃত্যু

বিয়াই ও বিয়ানীর অনৈতিক সম্পর্ক জানজানির লজ্জায় বিয়ানীর আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ আগস্ট, ২০২৫
বিয়াই ও বিয়ানীর অনৈতিক সম্পর্ক জানজানির লজ্জায় বিয়ানীর আত্মহত্যা
বিয়াই ও বিয়ানীর অনৈতিক সম্পর্ক জানজানির লজ্জায় বিয়ানীর আত্মহত্যা

 

 

বিয়াই ও বিয়ানীর অনৈতিক সম্পর্ক জানজানির লজ্জায় বিয়ানীর আত্মহত্যা

 

বিয়াই ও বিয়ানীর অনৈতিক সম্পর্ক জানজানির লজ্জায় বিয়ানীর আত্মহত্যা।
কুড়িগ্রাম সদরের ঘোগাদহ ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের সোনালীরকুটি গ্রামের স্থানীয় বাসিন্দা আব্দুল হাকিমের মেয়েকে বিয়ে দেন ভোগডাঙ্গা ইউনিয়নের চিলকিরপাড় গ্রামের মিজানের পুত্রের সঙ্গে। বিবাহ সূত্রে মেয়ে হ্যাপী আক্তারের শশুর মিজান নিয়মিত বিয়ানী আফরোজা বেগমের বাড়ি যাতায়াত করতেন।

 

 

বেয়াই অনৈতিক মেলামেশায় জড়িয়ে পড়েন
এলাকাবাসীর বিশ্বস্ত সূত্রে জানা যায় আফরোজা বেগমের স্বামী আব্দুল হাকিম ও পুত্র বাইরে কাজের সন্ধানে থাকার সুবাদে প্রায় বিয়াই মিজান আফরোজার বাড়ি যাতায়াত করে গড়ে তোলেন অবৈধ সম্পর্ক।

পড়ুন>> নওগাঁয় জাতীয় আদিবাসী দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

গত ১২ আগস্ট মঙ্গলবার আফরোজা বেগম বিয়াইসহ নিজ মেয়ে হ্যাপী আক্তারকে হাসপাতালে নিয়ে যান ডাক্তার কাছে। পরে মঙ্গলবার দিবাগত রাতে বিয়াই মিজান চলে আসেন বিয়ানী আফরোজা বেগমের বাড়িতে। রাতের অন্ধকারে বিয়ানীর নিজ ঘরে বিয়াই ঢুকে অনৈতিক মেলামেশায় জড়িয়ে পড়েন বলে অভিযোগ করেন এলাকাবাসী।

আপত্তিকর অবস্থায় আত্নহত্যাকারী আফরোজা বেগমের দেবর তাইজুদ্দিন স্ত্রী জহুরা বেগম ও মহুবরের স্ত্রী জোৎসনা দেখতে পেলে বিয়াই দ্রুত পালিয়ে চলে যান।

 

 

 

এবিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন বিষয়টি জানাজানি হলে ঐ দিন ১৩ আগস্ট বুধবার দিবাগত রাতে গলায় ফাঁস দিয়ে আফরোজা বেগম আত্নহত্যা করেন।

পড়ুন>>নীলফামারীতে মৎস্য শিকার প্রতিযোগিতার শুভ উদ্বোধন

 

 

আত্নহত্যাকারীর ছোট দেবর তাইজুদ্দিনের স্ত্রী জহুরা বেগম বলেন, মঙ্গলবার রাতের ঘটনাকে ধামাচাপা দেওয়ার জন্য পরের দিন আফরোজা বেগম বিভিন্ন ভাবে এলাকাবাসীকে গালিগালাজ করে। অবশেষে লজ্জায় বুধবার দিবাগত রাতে ফাঁসিতে ঝুলিয়ে আত্নহত্যা করেন।

 

 

এবিষয়ে ঘোগাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালেক বলেন ফাঁসি দিয়ে মৃত্যুবরণের বিষয়টি শুনে পুলিশকে খোবর দিয়েছি। কুড়িগ্রাম সদর থানার অফিসার ইনচার্জ হাবিবুল্লাহ জানান এবিষয়ে এখনো কেউ অভিযোগ করেনি। অভিযোগ পেলে সুষ্ঠু তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!