বিদ‍্যুৎ সঞ্চালনে তারের ঝামেলা থাকছেনা বিনা তারেই পৌঁছে যাবে বিদ্যুৎ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বিদ‍্যুৎ সঞ্চালনে তারের ঝামেলা থাকছেনা বিনা তারেই পৌঁছে যাবে বিদ্যুৎ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৯:১৬ অপরাহ্ন
শিরোনাম :
দেশে সারের কোনো সংকট নেই, পর্যাপ্ত মজুত রয়েছে: তথ্য উপদেষ্টা সার কেলেঙ্কারির প্রকৃত ঘটনাকে আড়াল করে ডিলারের বিরুদ্ধে একতরফা তদন্ত প্রতিবেদন দাখিল ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে পুকুরের পানিতে ডুবে মাদ্রাসাছাত্রের মর্মান্তিক মৃত্যু চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার বিষয়ে আলোচনা ও দর-কষাকষি চলছে: তথ্য উপদেষ্টা চাঁদে নীল আর্মস্ট্রংয়ের সঙ্গী হয়েছিল যে আর্জেন্টাইন ফুটবল ক্লাবের পতাকা টেকনো বাংলাদেশের নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর ফুটবল তারকা হামজা চৌধুরী সিনিয়র অফিসার নিয়োগ: ২,১১৪ প্রার্থীর আবেদনে ছবি ও স্বাক্ষরের ত্রুটি, সংশোধনের নির্দেশ কাতারের সেরা সম্পদ ব্যবস্থাপনা ব্যাংক হিসেবে স্বীকৃতি পেল দ্য কমার্শিয়াল ব্যাংক বগুড়ার শাজাহানপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় দুই যুবকের প্রাণহানি সাঁওতাল জনগোষ্ঠীর জীবন-সংগ্রাম নিয়ে নির্মিত হচ্ছে চলচ্চিত্র ‘মন পাখি

বিদ‍্যুৎ সঞ্চালনে তারের ঝামেলা থাকছেনা বিনা তারেই পৌঁছে যাবে বিদ্যুৎ

সৃষ্টি প্রযুক্তি ডেস্ক
  • প্রকাশিত : শুক্রবার, ১৯ মে, ২০২৩
বিদ‍্যুৎ সঞ্চালনে তারের ঝামেলা থাকছেনা বিনা তারেই পৌঁছে যাবে বিদ্যুৎ

বিদ‍্যুৎ সঞ্চালনে তারের ঝামেলা থাকছেনা, বিনা তারেই পৌঁছে যাবে বিদ্যুৎ। এবার সফল হলো বিজ্ঞানীদের চেষ্টা।

বর্তমান যুগে বিজ্ঞান ব্যবস্থা যথেষ্ট উন্নত। যত দিন যাচ্ছে  ততই  উন্নত হচ্ছে প্রযুক্তি।। তবে ইলেকট্রিসিটি ছাড়া ইলেকট্রিক ডিভাইস চালানো সম্ভব না। আর এই বিদ‍্যুত সরবরাহের জন‍্য প্রয়োজন তারের।

ভবিষ্যতে তার ছাড়াও বিদ্যুৎ সরবরাহ করা যাবে। টিভি, ফ্রিজ, ফ্যান সহ যাবতীয় সমস্ত বৈদ্যুতিক সরঞ্জাম চালাতে কোনোরকম বিদ্যুৎবাহী তারের আর প্রয়োজন হবে না।

এই সিস্টেমটি মোবাইল নেটওয়ার্কের মত কাজ করবে। এই ব্যাপারে বিজ্ঞানীদের পরীক্ষা সম্পূর্ণ হয়েছে এবং সফল হয়েছে।

১৯৮০ সালে প্রথম এই সিস্টেমটি আবিষ্কার করেছিলেন বিজ্ঞানী টেসলা। এটা সেসময় টেসলা কয়েল নামে পরিচিত ছিল। কিন্ত তাঁর মৃত্যুর পর এই বিষয়টি নিয়ে সেইভাবে কোনো গবেষণা হয়নি।

তবে বর্তমানে এই প্রযুক্তিটিকে নিয়ে গবেষণা করা হচ্ছে। টেসলা কয়েলের সাহায্যে বিদ্যুৎ পাঠানো সম্ভব হয়েছে। তারজন্য কোন বিদ্যুৎ সংযোগকারী তার লাগবেনা।

গবেষণাটি করা হয়েছে ইউএস নেভাল রিসার্চ ল্যাবরেটরিতে। সেখানকার বিজ্ঞানীরাও টেসলার মতোই অনুরূপ একটি কয়েল তৈরি করেছেন। এক কিলোমিটারে ১.৬ কিলোওয়াট বিদ্যুৎ পাঠাতে সক্ষম হবে।

পুরো পদ্ধতিটি টেসলার নীতিগুলি অনুসরণ করা হয়েছে। টেসলার সিস্টেম অনুযায়ী বিদ্যুৎকে মাইক্রোওয়েভে রূপান্তরিত করতে হবে প্রথমে, এরপর রিসিভারের একটি বিমে ফোকাস করা হয়।

সেখানে থাকে আরএফ ডায়োড সহ একটি এক্স-ব্যান্ড ডাইপোল অ্যান্টেনা। যখন মাইক্রোওয়েভগুলি অ্যান্টেনার সাথে মিলিত হয়। তখন কারেন্ট উৎপন্ন হয়।

আগেও কয়েকটি দেশে এ ধরণের গবেষণা করা হয়েছিল, তবে তারা সফল হয়নি। কিন্তু এখন তা সম্ভব হয়েছে। আমেরিকান প্রতিরক্ষা মন্ত্রণালয় এই প্রযুক্তির বিকাশের জন্য চেষ্টা চালাচ্ছেন।

প্রযুক্তিটি একবার সফল হলে তা মানুষকে অবিশ্বাস্যরকমের সুবিধা প্রদান করবে। ওয়াইফাইয়ের মতো ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে যাবে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!