বিজিবির অভিযানে গত ৩ দিনে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
- আপডেট সময় : ০৫:৫১:০৫ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৩৯৭৫ বার পড়া হয়েছে
বিজিবির অভিযানে গত ৩ দিনে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ
বিজিবির অভিযানে গত ৩ দিনে ২ কোটি টাকার চোরাই পণ্য জব্দ।
ফেনী সীমান্তের পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়ায় অভিযান চালিয়ে কোটি টাকা মূল্যের ভারতীয় মালামাল জব্দ করেছে ৪ বিজিবি, ফেনী ব্যাটালিয়ন।
২৭ অক্টোবর, সোমবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) এর টহলদল জেলার পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার অন্তর্গত সীমান্ত এলাকায় চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে।অভিযানে বিপুল পরিমান ভারতীয় শাড়ী, চকলেট, চশমা ও ঔষধ বোঝাই একটি পিকআপ জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের বাজারমূল্য ১ কোটি ১ লক্ষ ৪০ হাজার ৫০০ টাকা।এ-ই দিকে গত ৩ দিন আগে ১ কোটি ২০ লাখ টাকার বেশি মূল্যের ভারতীয় শাড়ি,তৈরী পোশাক ও গরু জব্দ করেছেন (৪বিজিবি ফেনী)।
পড়ুন>> কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
৪ বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক কর্নেল মোশারফ হোসেন বলেন, জব্দকৃত মালামাল পরবর্তী কার্যক্রমের জন্য স্থানীয় কাস্টমস অফিসে জমা করা হয়।
সীমান্তে নিরাপত্তা রক্ষা, মাদকের অবৈধ পাচার ও চোরাচালান প্রতিরোধসহ অবৈধ অনুপ্রবেশ রোধে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) কর্তৃক আভিযানিক কর্মকান্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানান তিনি।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























