কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
- আপডেট সময় : ০৫:১৩:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৭ অক্টোবর ২০২৫ ৪০৭৩ বার পড়া হয়েছে
কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন
কুড়িগ্রামে যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন।
গৌরব ঐতিহ্য সংগ্রাম ও সাফল্যের ধারাকে অব্যহত রেখে নানান কর্মসূচির মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।
সোমবার ২৭ অক্টোবর দুপুরে জেলা বিএনপির কার্যালয় হতে একটি আনন্দ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকা প্রদক্ষিণ করে।এসময় নেতাকর্মীর হাতে ব্যানার ফেস্টুন শোভা পায়।
পড়ুন>>ভুরুঙ্গামারী সীমান্তে অনুপ্রবেশের সময় স্বামী-স্ত্রী ও সন্তান আটক
আনন্দ মিছিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক অধ্যাপক হাসিবুর রহমান হাসিব,জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মোছাঃ মোসলেমা বেগম লিলি কায়কোবাদ, জেলা যুবদলের সভাপতি মোঃ রায়হান কবীর, সাধারণ সম্পাদক মোঃ নাদিম আহমেদ, যুবদল নেতা মোরশেদ হোসেন লিটু,মাসুদ রানা বাবু, রাকিবুল ইসলাম বকসী রকি প্রমূখ। র্যালীতে বিভিন্ন উপজেলা ইউনিয়ন থেকে আসা বিপুল সংখ্যক যুবদলের নেতাকর্মীরা।
র্যালীপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, প্রিয় মাতৃভূমিকে সমৃদ্ধ ও উন্নত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে দুর্নীতি, সন্ত্রাস ও মাদকমুক্ত করার লক্ষ্যে এবং দেশ নায়ক তারেক রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়নে সকলকে এক হয়ে কাজ করার আহ্বান জানান।
এছাড়াও আগামী সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় প্রতিক ধানের শীষ মার্কায় ভোট দেয়ার আহবান জানান বক্তারা।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























