জাডেন স্মিথের প্রেমের গুঞ্জন নিয়ে যা জানা গেল
- আপডেট সময় : ০৭:৫৪:০৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬ ৪ বার পড়া হয়েছে
হলিউড তারকা উইল স্মিথের ছেলে, ২৮ বছর বয়সী অভিনেতা ও সংগীতশিল্পী জাডেন স্মিথের ব্যক্তিগত জীবন নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনার ঝড় উঠেছে। অনলাইনে দাবি ছড়িয়ে পড়েছে যে, ৮২ বছর বয়সী ফরাসি ফ্যাশন উদ্যোক্তা মিশেল লামির সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছেন তিনি। এমনকি তাঁদের বাগদান সম্পন্ন হয়েছে বলেও দাবি করছেন অনেকে। দুজনের বয়সের এই বড় ব্যবধান ও ভাইরাল হওয়া ঘনিষ্ঠ ছবি ও ভিডিও নিয়ে নেটদুনিয়ায় তীব্র কৌতূহল তৈরি হয়েছে। কেউ বয়সের ব্যবধান নিয়ে প্রশ্ন তোলেন, কেউ আবার ছবির সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন।
তবে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে নিশ্চিত হওয়া গেছে যে, জাডেন ও মিশেল লামির এই প্রেমের খবরের কোনো সত্যতা নেই। ভাইরাল হওয়া ছবি ও ভিডিওগুলোর বেশিরভাগই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে অথবা সম্পাদনা করে ভুলভাবে উপস্থাপন করা হয়েছে। এবিসি ১০ নিউজের ফ্যাক্ট-চেক বা তথ্য যাচাইকারী প্রতিবেদনেও এই দাবিগুলোকে পুরোপুরি ভিত্তিহীন বলে ঘোষণা করা হয়েছে। জাডেন বা মিশেল কেউই তাঁদের কথিত এই সম্পর্ক বা বাগদানের খবরের সত্যতা স্বীকার করেননি। তবে অনুসন্ধানকারীরা জানিয়েছেন, ছবিগুলোর বিশ্বাসযোগ্য কোনো ভিত্তি পাওয়া যায়নি। তবে চমকপ্রদ এ খবরের পেছনে বাস্তবতা একেবারেই আলাদা। সব কটি ছবি ঠিক কীভাবে তৈরি হয়েছে, তা নিশ্চিত করা না গেলেও তাঁদের প্রেমের সম্পর্কের পক্ষে কোনো নির্ভরযোগ্য প্রমাণ নেই।
এই অদ্ভুত প্রেমের গুঞ্জনটির সূত্রপাত হয় গত ৯ নভেম্বর। সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) একটি পোস্টের মাধ্যমে দাবি করা হয় যে, মিশেল লামির আশীর্বাদ নিতে তাঁর বাড়িতে গিয়েছেন জাডেন। প্রাথমিকভাবে বিষয়টিকে একটি সাধারণ সৌজন্য সাক্ষাৎ হিসেবে প্রচার করা হলেও, পরে অন্য একটি অ্যাকাউন্ট থেকে তাঁদের বাগদানের দাবি জুড়ে দেওয়া হয়। ১০ নভেম্বর থেকে এক্স ও ইনস্টাগ্রামে জাডেন ও মিশেলের হাত ধরে থাকা বা চুম্বনের ছবিগুলো ছড়িয়ে পড়লে বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে চলে আসে। যেভাবে ছড়াল প্রেমের গুঞ্জন এই অদ্ভুত প্রেমের গুঞ্জন শুরু হয় ৯ নভেম্বর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত একটি পোস্টে। কাজের সূত্রে পরিচয়, পরে প্রেম। ছবিগুলো দেখে অনেকেই বিস্ময় প্রকাশ করেন।
ফরাসি ফ্যাশন উদ্যোক্তা মিশেল লামি কেবল পোশাক শিল্পের সঙ্গেই যুক্ত নন, বরং তিনি একজন পারফরমার ও সৃজনশীল শিল্পী হিসেবেও সমধিক পরিচিত। ফ্যাশন, আসবাব ও আতিথেয়তার পাশাপাশি পারফরম্যান্স আর্টের বিভিন্ন ক্ষেত্রে তাঁর পদচারণা রয়েছে। ক্যারিয়ারের শুরুতে তিনি ফ্রান্সে আইন বিষয়ে পড়াশোনা করেছেন এবং কিছুদিন ফৌজদারি মামলার আইনজীবী হিসেবে কাজ করেছেন। এরপর যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে গিয়ে পোশাকের ব্যবসায় যুক্ত হয়ে ফ্যাশন দুনিয়ায় নিজস্ব পরিচিতি গড়েন।
ব্যক্তিজীবনে মিশেল লামি মার্কিন ডিজাইনার রিক ওয়েন্সের স্ত্রী। নব্বইয়ের দশকে পোশাকের নকশা তৈরির জন্য রিককে নিয়োগ দিয়েছিলেন তিনি। পরবর্তীতে তাদের পরিচয় থেকে পরিণয় ঘটে এবং ২০০৬ সালে তাঁরা বিয়ে করেন। দুজনে মিলে প্রতিষ্ঠা করেন ওয়েন্সকর্প নামক প্রতিষ্ঠান, যার অধীনে সৃজনশীল পোশাক ও আসবাবের কাজ হয়ে থাকে। যদিও বিভিন্ন গণমাধ্যমে তাঁদের বিচ্ছেদের গুঞ্জনও শোনা গেছে।
অন্যদিকে, জাডেন স্মিথ হলিউডের অন্যতম জনপ্রিয় পরিবারের সদস্য। ২০০৬ সালে বাবার সঙ্গে ‘দ্য পারসুট অব হ্যাপিনেস’ সিনেমায় অভিনয়ের মাধ্যমে তাঁর বড় পর্দায় অভিষেক হয়। ২০১০ সালে ‘দ্য কারাতে কিড’ সিনেমায় জ্যাকি চ্যানের সঙ্গে অভিনয় করে তিনি ব্যাপক পরিচিতি পান। অভিনয়ের পাশাপাশি সংগীত জগতেও কাজ করছেন তিনি। তবে তাঁর পোশাক-আশাক ও অদ্ভুত কর্মকাণ্ড প্রায়ই নেটিজেনদের আলোচনার খোরাক জোগায়, যার সর্বশেষ সংস্করণ এই ৫৪ বছরের বয়সের ব্যবধানের প্রেমের গুজব।
সূত্র: প্রথম আলো
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























