ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে বাজেয়াপ্ত ও মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করেছে কাস্টমস ব্যাংক খাতের মতো বীমা খাতেও লুটপাট চলছে: অর্থমন্ত্রী শিক্ষক সংকটের জেরে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অবরুদ্ধ শিল্পকারখানায় গ্যাস ও বিদ্যুৎ সরবরাহ মঙ্গলবার থেকে স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী তারেক রহমান ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হওয়ার পর আইসিসির জোড়া শাস্তির মুখে পাকিস্তান আসিফ নজরুলের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো মন্তব্যটি ভুয়া সঞ্চয়পত্রের লেনদেনে ভোগান্তি কমাতে চালু হচ্ছে স্বয়ংক্রিয় অ্যাকাউন্ট ভেরিফিকেশন সিস্টেম বেসরকারি সংস্থা সেতুতে ১৬৯ পদে নিয়োগ, বেতন ও আবেদনের নিয়মাবলি কাতারে ট্যাক্সি ও লিমোজিন সেবায় নিরাপত্তা ক্যামেরা বসানো বাধ্যতামূলক করল কর্তৃপক্ষ হারানো সরকারি অস্ত্র ও গোলাবারুদের তথ্য দিলে মিলবে ২ লাখ টাকা পর্যন্ত পুরস্কার

বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে নৌকার সমর্থককে পেটানোর অভিযোগ

রাজশাহী থেকে মো. ইসরাফিল হোসেন
  • আপডেট সময় : ০৮:৩৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩ ২৯২ বার পড়া হয়েছে

বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে নৌকার সমর্থককে পেটানোর অভিযোগ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

রাজশাহীর বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে নৌকার সমর্থককে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

রাজশাহী-৪ (বাগমারা) আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর এক সমর্থককে হাতুড়ি দিয়ে পেটানোর অভিযোগ পাওয়া গেছে।

তাঁকে আহত অবস্থায় বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁর নাম মাহাবুর রহমান (৪২)। তিনি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আবুল কালাম আজাদের নৌকার প্রতীকের যাত্রাগাছি ভোটকেন্দ্র পরিচালনা কমিটির সদস্য সচিব। তিনি মাড়িয়া ইউনিয়ন সৈনিকলীগের সভাপতি। তাঁর বাড়ি তেলীপুকুর এলাকায়।

১৭ ডিসেম্বর (রোববার) দুপুরে এই ঘটনা ঘটে। স্বতন্ত্র প্রার্থী সংসদ সদস্য এনামুল হকের সমর্থক আবদুর রাজ্জাকের নেতৃত্বে এই হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। এই বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আজ দুপুরে মাহাবুর রহমান স্থানীয় গাঙ্গোপাড়া মোড়ের একটি চায়ের দোকানে বসে ছিলেন মাহাবুর।

এসময় আবদুর রাজ্জাক ওরফে আর্ট বাবুর নেতৃত্বে চার-পাঁচটি মোটরসাইকেল নিয়ে কয়েকজন যুবক সেখানে যান। তাঁরা চায়ের দোকান থেকে মাহাবুর রহমানকে তুলে নিয়ে যান।

তাঁরা কেন আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে কাজ করছেন এসব নিয়ে কৈফিয়ত চান। এক পর্যায়ে সেখানে রাস্তার ওপর ফেলে হাতুড়ি দিয়ে এলোপাথাড়ি ভাবে পেটাতে থাকেন। এক পর্যায়ে স্থানীয় লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা তাঁরা পালিয়ে যায়। পরে লোকজন আহত অবস্থায় মাহাবুর রহমানকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করা হয়।

এবিষয়ে আহত মাহাবুর রহমান বলেন, নৌকার প্রার্থীর পক্ষে কাজ করায় স্বতন্ত্র প্রার্থী এনামুল হকের সমর্থক আর্ট বাবুর নেতৃত্বে তাঁকে মেরে ফেলার জন্য হামলা করা হয়েছে। তাঁর মাথায় আগ্নেয়াস্ত্র ঠেকিয়ে ভয় দেখানো হয়েছে বলে জানান। আওয়ামী লীগের প্রার্থী আবুল কালাম আজাদ প্রতিনিয়ত তাঁর কর্মী সমর্থকদের ওপর হামলা চালানো ভয়ভীতি দেখানো হচ্ছে।

এই বিষয়ে বাগমারা থানার ওসি অরবিন্দ সরকার বলেন, ঘটনা শুনেছি, লিখিত অভিযোগ এখনো পাওয়া যায়নি। পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বাগমারায় স্বতন্ত্র প্রার্থীর সমর্থকের বিরুদ্ধে নৌকার সমর্থককে পেটানোর অভিযোগ

আপডেট সময় : ০৮:৩৪:১৮ অপরাহ্ন, রবিবার, ১৭ ডিসেম্বর ২০২৩