ঢাকা ১২:১৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

বাংলিশদের ইংলিশ

প্রচলিত গল্প
  • আপডেট সময় : ০৩:৫৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪ ৭২০৮ বার পড়া হয়েছে

বাংলিশদের ইংলিশ

আজকের জার্নাল অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বাংলিশদের ইংলিশ

বাসায় পড়ানোর সময় অভিভাবক খেয়াল করলেন যে, তাদের সন্তান
‘ন্যাচার’কে ‘নাটুরে’ (Nature) বলে উচ্চারণ করছে!

কার কাছ থেকে উচ্চারণটি শিখেছে জানতে চাইলে সন্তান জানালো – “স্কুলের ইংরেজির শিক্ষকের কাছ থেকে।”

ইংরেজি শিক্ষকের কাছে যেয়ে অভিভাবক বিষয়টি নিয়ে জানতে চাইলেন।

তিনি দুঃখ ভারাক্রান্ত কণ্ঠে জানালেন, “চিন্তার কোন কারণ নাই, ছাত্ররা একটু ‘মাটুরে’ (Mature) হলেই সমস্যার সমাধান হয়ে যাবে।”

বিষম খেয়ে অভিভাবক প্রধান শিক্ষকের কাছে নালিশ করলেন – “কী ধরণের বিদ্যাপীঠ এটা, স্যার! ছাত্র বলে ‘নাটুরে’, শিক্ষক বলেন ‘মাটুরে’!”

শুনে প্রধান শিক্ষক উদাস হয়ে বললেন, “সবাই শুধু বড় বড় কথা বলে। একজনও ভাল ‘লেকটুরে’ (Lecture) দিতে পারে না।”

ক্ষিপ্ত অভিভাবক এবার উত্তেজিত হয়ে দেখা করলেন স্কুলের গভর্নিং বডির সভাপতির সংগে।

সভাপতি একটু হতাশ কণ্ঠে বললেন, “আমিও বুঝি। কিন্তু কী করবেন বলুন? এটাই যে এই অঞ্চলের ‘কালটুরে’ (Culture)।”

অভিভাবকের মাথায় চক্কর দিলো। তিনি কোনমতে লোকাল সাংসদের সাথে দেখা করলেন।

তিনি সব কিছু শুনে প্রবল চিৎকার, চেঁচামেচি করতে করতে বললেন, “আমি জানতাম, আমি আগেই জানতাম, এই স্কুলটার নাই কোনো ‘ফুটুরে’ (Future)!”

অভিভাবক কাঁপতে কাঁপতে পড়ে গিয়ে মাথা ফাটিয়ে ফেললেন। জ্ঞান হারাতে হারাতে শুনতে পেলেন,
কে যেন বলছে, “ফেসবুকে দিবো… একটা ‘পিকটুরে’ (Picture) তুলে দে!”

ঐ স্কুলের মাঠে এখন ‘এগ্রিকালটুরে’ (agriculture) চর্চা হচ্ছে।

হাসিরঙ্গ থেকে সংগৃহিত

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য
ট্যাগস :

বাংলিশদের ইংলিশ

আপডেট সময় : ০৩:৫৮:৩৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর ২০২৪