বাঁশ থেকে থেকে সুস্বাদু চাল উৎপাদন করে তাক লাগালো দিনাজপুরের কৃষক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বাঁশ থেকে থেকে সুস্বাদু চাল উৎপাদন করে তাক লাগালো দিনাজপুরের কৃষক : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
বিএবিএটি বাংলাদেশের নতুন ব্যবস্থাপনা পরিচালক কাখাবের বেনিদজে রাণীশংকৈলে ১২৬ অস্বচ্ছল নারীকে সেলাই মেশিন বিতরণ কাউনিয়ায় কৃষি জমির জলাবদ্ধতা নিরসনে সেতুর মুখে আটকে থাকা কচুরিপানা অপসারণ করলো বিএনপির নেতা-কর্মীরা  বড় আলেম বানানোর স্বপ্ন পূরণ হয়নি জুলাই শহীদ নাসিরের বাবা-মায়ের  ১৫ বিজিবি’র বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলার সীমান্তে ভারতীয় স্বর্ণকাতান শাড়ী ও গাঁজা এবং ইস্কাপ সিরাপ জব্দ মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসা সাংবাদিক আবুল হাসনাত তুহিন: ৪ আগস্টের সেই রক্তাক্ত স্মৃতি, আজও স্বীকৃতির অপেক্ষায় নওগাঁয় রাতে সিয়াম ফল ভান্ডারের মালিককে মারধোর করে টাকা চুরির অভিযোগ চিলাহাটিতে অটিজম ও প্রতিবন্ধী বিদ্যালয়ের নাম ব্যবহার করে নতুন আরেকটি বিদ্যালয় চালু করার অভিযোগে সংবাদ সম্মেলন এইচএসসি উত্তরপত্রে শিক্ষার্থীদের দিয়ে কাজ করানোর ভিডিও ভাইরাল সৈয়দপুরে উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

বাঁশ থেকে থেকে সুস্বাদু চাল উৎপাদন করে তাক লাগালো দিনাজপুরের কৃষক

সৃষ্টি নিউজ ডেক্স
  • প্রকাশিত : রবিবার, ২১ এপ্রিল, ২০২৪
বাঁশ থেকে থেকে সুস্বাদু চাল উৎপাদন করে তাক লাগালো দিনাজপুরের কৃষক

বাঁশ থেকে থেকে সুস্বাদু চাল উৎপাদন করে তাক লাগালো দিনাজপুরের কৃষক

বাঁশ ফলের বীজ থেকে চাল উৎপাদন করে তাক লাগিয়ে দিয়েছেন দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এলুয়াড়ী ইউনিয়নের পাকাপান গ্রামের যুবক সাঞ্জু রায় (২৫)। এই চাল খাওয়ার পাশাপাশি বিক্রিও করছেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, বাড়ির পাশের বাঁশঝাড় থেকে বীজ সংগ্রহ করে প্রথমে পানিতে ধুয়ে রোদে শুকাতে দেন তিনি। এরপর সেগুলো শুকিয়ে গেলে ধানের মতোই মিলে ভাঙিয়ে আনেন সাঞ্জু। বাঁশফল থেকে চাল উৎপাদন করার বিষয়টি ইতোমধ্যে এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করেছে।

সাঞ্জু রায়ের প্রতিবেশী মিনতি রানী জানান, বিষয়টিকে প্রথমে পাগলামি ভাবলেও পরে দেখা তিনি তাজ্জব হন। বর্তমানে এটি এলাকায় ব্যাপক সাড়া ফেলেছে।

এ বিষয়ে সাঞ্জু রায় বলেন, এক মাস আগে পাশের গ্রামের কালী চন্দ্র রায় (৭০) নামে একজন আমাকে বাঁশের বীজ থেকে দানা সংগ্রহ করে খাওয়ার বিষয়টি জানান। তার কথামতো আমি প্রথমে নিজে খাই এবং ভালো লাগলে পরিবারকেও খাওয়াই। এরপর থেকে নিজেরা খাওয়ার পাশাপাশি এই চাল ৪০ টাকা কেজি দরে বিক্রিও করছি।

তিনি জানান, দিনভর কাজ করলে ২০ কেজির মতো বীজ সংগ্রহ করা সম্ভব হয়।

এ বিষয়ে ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি) আঞ্চলিক কার্যালয় রংপুরের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা ড. রকিবুল হাসান জানান, বাঁশের বীজ থেকে চাল উৎপাদন হয় এই প্রথম জানলাম। এটি গবেষণার বিষয়। এটা নিয়ে আমরা শিগগিরই কাজ শুরু করব। তথ‍্য সুত্র ও ছবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!