বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ মুসলিম নারীদের ইতিহাস ও অবদান সংরক্ষণে কাতারের বৈশ্বিক উদ্যোগ ‘আলফু মুসলিমাহ আখাউড়ায় পাহাড়ি ঢলে ২৫০ হেক্টর আমন ধান তলিয়ে গেছে লালমনিরহাটে স্কুলছাত্রীকে নির্যাতনের ঘটনায় ক্লিনিক পরিচালক গ্রেপ্তার সরকারের ছয় মাসের পারফরম্যান্স: ৩১ সূচকের মধ্যে ১২টিতে অগ্রগতি, ১৯টিতে অবনতি

বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ

ঠাকুরগাঁও থেকে হুমায়ুন কবীর
  • প্রকাশিত : শুক্রবার, ৩ জুলাই, ২০২৬
বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ
একরামুল হক।

 

 

 

বজ্রপাত কেড়ে নিল চার সন্তানের জনকের প্রাণ

 

 

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় মাঠ থেকে গবাদিপশু আনতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন এক কৃষক। প্রকৃতির নির্মম আঘাতে চার সন্তানের জনক একরামুল হক (৪৭)-এর মর্মান্তিক মৃত্যুতে পরিবার, স্বজন এবং পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

 

 

 

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেল প্রায় ৫ টার দিকে উপজেলার নন্দুয়ার ইউনিয়নের জওগাঁও গ্রামে এ হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত একরামুল হক ওই গ্রামের মৃত আবু বক্করের ছেলে। তিনি পেশায় একজন পরিশ্রমী কৃষক ছিলেন। নন্দুয়ার ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান জমিরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পড়ুন>>নরসিংদীতে ভুল প্রশ্নপত্রে পরীক্ষা: দুইজনকে দায়িত্ব থেকে অব‍্যহতি

 

 

 

স্থানীয় সূত্রে জানা , বিকেলে বাড়ির পশ্চিম পাশের মাঠে গরু-ছাগল আনতে যান একরামুল হক। এ সময় হঠাৎ আকাশ কালো করে শুরু হয় বজ্রসহ বৃষ্টি। গবাদিপশু নিয়ে বাড়ি ফেরার আগেই একটি শক্তিশালী বজ্রপাত তার ওপর আঘাত হানে।

 

 

ঘটনাস্থলেই তিনি মাটিতে লুটিয়ে পড়েন। স্থানীয়দের ভাষ্য, বজ্রপাতের সময় তার কোমরে থাকা মোবাইল ফোনটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয় এবং বিস্ফোরণের মতো শব্দ হয়। এতে তার গেঞ্জিসহ পিঠের একাংশ দগ্ধ হয়ে যায়। পরে স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে রাণীশংকৈল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।

পড়ুন>> প্রতিবন্ধকতা জয় করে পা দিয়ে লিখে এইচএসসি পরীক্ষা দিচ্ছে কলি রানী

 

 

 

একরামুল হকের আকস্মিক মৃত্যুতে স্ত্রী, চার সন্তান ও স্বজনদের আহাজারিতে হাসপাতাল ও গ্রামের পরিবেশ ভারী হয়ে ওঠে। একজন পরিশ্রমী কৃষকের এমন করুণ পরিণতি মেনে নিতে পারছেন না এলাকাবাসীও। শুক্রবার ৩ জুলাই সকাল ১০ টায় জওগাঁও গোরস্থান সংলগ্ন ঈদগাহ মাঠে মরহুমের জানাজা শেষে ওই কবরস্থানে তার দাফন সম্পন্ন করা হয়।

 

 

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী বলেন, বজ্রপাতে কৃষকের মৃত্যুর বিষয়টি আমরা জেনেছি। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!