ঢাকা ১০:১৭ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ইসরাইলের নির্বাচনে ঝুলে আছে নেতানিয়াহুর ভাগ্য, সরকার গঠন নিয়ে অনিশ্চয়তা কুমিল্লায় কিশোর গ্যাং দমনে দীর্ঘমেয়াদি কৌশল জরুরি চুয়েটে ক্লাস শুরু নিয়ে বিভাগীয় প্রধানদের ভিন্নমত কেপটাউন টেস্টে মিচেল স্টার্কের বোলিং তাণ্ডব: ৩২৯ রানে অলআউট দক্ষিণ আফ্রিকা বাংলাদেশে ৬.৩ বিলিয়ন ডলার বিনিয়োগে আগ্রহী জাপান: প্রধানমন্ত্রী তারেক রহমানের বৈঠক বাংলাদেশ সেনাবাহিনীতে সফটওয়্যার প্রোগ্রামার নিয়োগ: আবেদনের সুযোগ ভালুকায় সেলুন ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে মৃত্যুর ঘটনায় অভিযোগ সুন্দরবনে দস্যুদের সাথে বন্দুকযুদ্ধ, জিম্মি থেকে ৫ জেলে উদ্ধার বকেয়া বেতনের দাবিতে চালডাল কর্মীদের বিক্ষোভ ও ভাঙচুর বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহায়তা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনের প্রতি আহ্বান

বগুড়া সদরে মাদরাসার স্টোররুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট সময় : ০৪:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩ ৩২৯ বার পড়া হয়েছে

বগুড়া সদরে মাদরাসার স্টোররুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

বগুড়া সদরে মাদরাসার স্টোররুমে ছাত্রীর ঝুলন্ত মরদেহ করেছে পুলিশ।

১৮ সেপ্টেম্বর সোমবার বেলা ১১টার দিকে সদর উপজেলার গোদারপাড়া তালিমুল কুরআন মহিলা মাদরাসার স্টোররুম থেকে ছাত্রীর এ মরদেহটি উদ্ধার করা হয়েছে।

নিহত ছাত্রীর নাম শেফা আক্তার (১৫)। সে জেলার দুপচাঁচিয়া উপজেলার পোথাটি গ্রামের সিদ্দিকুর রহমানের মেয়ে।

বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) ফইম উদ্দীন বিষয়টি নিশ্চিত করে বলেন, চার বছর ধরে হাফেজিয়া মাদরাসাটিতে পড়াশোনা করছিল শেফা। সকালে মাদরাসা কর্তৃপক্ষ স্টোররুমে গলায় রশি পেঁচানো অবস্থায় তার ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়।

তিনি আরও বলেন, সুরতহালে শেফার শরীরে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এই ঘটনায় তদন্ত চলমান।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বগুড়া সদরে মাদরাসার স্টোররুম থেকে ছাত্রীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৪:৩৪:৫১ অপরাহ্ন, সোমবার, ১৮ সেপ্টেম্বর ২০২৩