কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে স্কুল ও মাদ্রাসার শিক্ষকদের নিয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সাজ্জাদ মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দীপ জন মিত্র।
টিকাদান রেজিস্ট্রেশন বিষয়ক প্রেজেন্টেশন উপস্থাপন করেন ডা. আতিকুর রহমান, এসআইএমও, কুড়িগ্রাম।
এসময় বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহাঙ্গীর আলম, একাডেমিক সুপারভাইজার সাইফুর রহমান, তিলাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আমজাদ হোসেন এবং বেলদহ মাদ্রাসার সুপার মাও. ইউসুফ আলী প্রমুখ।
সভায় জানানো হয়, আগামী ১২ সেপ্টেম্বর থেকে ভুরুঙ্গামারী উপজেলায় টাইফয়েড ভ্যাকসিনেশন ক্যাম্পেইন শুরু হবে।
প্রধান অতিথির ইউএনও দীপ জন মিত্র ক্যাম্পেইন সফল করতে সবাইকে সহযোগিতা করার আহ্বান জানান।
এসময় মাসুদ রানা, জাহাঙ্গীর আলম, সাইফুর রহমান, আব্দুল মজিদ, সেলিনা আক্তার জাহান, সৈয়দ আলী, আব্দুল গফুর, কাজিম উদ্দিন, ইব্রাহীম খলিল, আনিসুর রহমান, ইউসুফ আলী, আব্দুস সালাম, নাজমুল হক, মাহবুবুর রহমান, কায়সার আলী, আব্দুল আউয়াল, মুসলেম উদ্দিন, রুহুল আমিন, আ: সামাদ, নুরুল ইসলাম, আবু হানিফ, হাফেজ আ: গফুর, মৌলুভী কুদ্দুস, মজিবর রহমান, এনামুল, নুরুল হক, নুর আলম, নিজাম উদ্দিন, রেজাউল করিম, আমিনুল ইসলাম, খায়রুজ্জামান, শফিকুল ইসলাম, খায়রুল ইসলাম, শামীমসহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সুপার ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Leave a Reply