ফেনী ২ আসনে নির্বাচনী প্রচারণায় এবি পার্টি চেয়ারম্যান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফেনী ২ আসনে নির্বাচনী প্রচারণায় এবি পার্টি চেয়ারম্যান : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:৩১ অপরাহ্ন
শিরোনাম :
লোহাগড়ায় বাসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চালকসহ বাস আটক প্রেক্ষাপট: সংসদ অধিবেশন ঘিরে রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ ম্যারাডানোর মৃত্যু মামলা: চিকিৎসার নথিতে বাবার রিপোর্ট নিয়ে বড় বিভ্রান্তি ইমরান খানের মৌলিক অধিকার রক্ষায় ব্রিটিশ সরকারের হস্তক্ষেপ চাইলেন জেমাইমা গোল্ডস্মিথ ইরানের সঙ্গে আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, দাবি পাকিস্তানের প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে অ্যাসিস্ট্যান্ট মেইনটেন্যান্স ইঞ্জিনিয়ার পদে নিয়োগ দামেস্কে বেসামরিক গাড়িতে ইসরায়েলি ড্রোন হামলার তীব্র নিন্দা জানাল কাতার ঝিনাইদহে টিসিবির পণ্য নিয়ে বিরোধের জেরে হামলায় বৃদ্ধের মৃত্যু সৌদি-তুরস্ক-পাকিস্তানের প্রতিরক্ষা জোটে যোগ দিতে আগ্রহী বাংলাদেশ ত্রয়োদশ জাতীয় সংসদে নতুন দায়িত্ব বণ্টন: প্রধানমন্ত্রীর বিকল্প হিসেবে তিন মন্ত্রীর নাম ঘোষণা

ফেনী ২ আসনে নির্বাচনী প্রচারণায় এবি পার্টি চেয়ারম্যান

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫
ফেনী ২ আসেন নির্বাচনী প্রচারণায় এবি পার্টি চেয়ারম্যান
ফেনী ২ আসেন নির্বাচনী প্রচারণায় এবি পার্টি চেয়ারম্যান

 

 

ফেনী ২ আসেন নির্বাচনী প্রচারণায় এবি পার্টি চেয়ারম্যান

 

 

ফেনী ২ আসেন নির্বাচনী প্রচারণায় এবি পার্টি চেয়ারম্যান।
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া চেয়ে নির্বাচনী প্রচারণা শুরু করেন আমার বাংলাদেশ পার্টি( এবি পার্টি) চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। এসময় তিনি জোট গঠনসহ নির্বাচন পরিস্থিতি নিয়ে কথা বলেন।

 

 

শনিবার (২৯ নভেম্বর) সকালে নিজ নির্বাচনী এলাকা শর্শদী বাজারে নির্বাচনী গণসংযোগ কালে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তিনি।

 

 

তিনি বলেন, খালেদা জিয়া খুবই অসুস্থ, আমি ডাক্তারদের সাথে কথা বলেছি। তার অর্গানগুলো ফেইল করে যাচ্ছে। তার সুস্থতায় দেশবাসীর কাছে দোয়া চাই। ফেনী সবসময় উন্নয়ন বঞ্চিত ছিল, এখানে মেডিকেল কলেজ ইউনিভার্সিটি হওয়ার কথা হয়নি, আমরা সেগুলো নিয়ে মানুষের সাথে কথা বলছি।

পড়ুন>> জাতীয় দৈনিক মাতৃজগত পত্রিকার ঢাকা মহানগর উত্তর শাখা ব্যুরো অফিসের শুভ উদ্বোধন

 

মঞ্জু আরো বলেন, আমার নিজ এলাকা শর্শদী বাজার থেকে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী গণসংযোগ শুরু করেছি। মানুষ আমাকে ভালোভাবে গ্রহণ করছে। এটি আমাদের জন্য খুব আনন্দের। আমাদের মার্কা সম্পর্কে অনেকে জানেন। রাজনীতিকে আমরা নতুন ভাবে দাঁড় করাতে চাই। সমস্যা যেগুলো আছে সেগুলো সামাধানে কাজ করব।

 

 

রাজনৈতিক সম্প্রীতির মধ্যে দিয়ে উন্নয়ন বঞ্চিত ফেনীকে উন্নয়ন করতে চাই। এখানে মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় হওয়ার কথা হয়নি। সেগুলো নিয়ে কাজ করতে চাই। জোটের বিষয়ে আমরা চেষ্টা করছি, জোট হলেও ভালো তবে না হলেও জনগনের কাছে যে অঙ্গীকার সেটি নিয়ে কাজ করে যাব।

পড়ুন>> মেডিকেল টেকনোলজিস্ট ও ফার্মাসিস্টদের ১০ম গ্রেডের দাবিতে স্বারকলিপি প্রদান

 

এদিন মঞ্জু শর্শদী বাজারে ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং লিফলেট বিতরণ করেন। এদিন বিকালে তিনি ফেনী শহরে আনুষ্ঠানিক ভাবে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন। শহরের বড় মসজিদ রোড থেকে শুরু করে বড় বাজার ও তার আশেপাশের দোকান এবং মিজান রোড অব্দি নির্বাচনী লিফলেট বিতরণ করেন এবং ব্যবসায়ীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। এছাড়াও বড় বাজারে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত দোকান পরিদর্শন করেন তিনি।

 

 

গণসংযোগকালে এবি পার্টির ফেনী জেলার সিনিয়র যুগ্ন আহবায়ক আফলাতুন বাকীর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন ফেনীর কৃতি সন্তান কেন্দ্রীয় নেতা বারকাজ নাসির আহমাদ, তোফাজ্জল হোসেন রমিজ, জেলা যুগ্ম সদস্য সচিব মামুন আনসারী, নজরুল ইসলাম কামরুল, প্রচার ও মিডিয়া সম্পাদক সাংবাদিক হাবীব মিয়াজী, যুব পার্টির সদস্য সচিব ইব্রাহিম সোহাগ, ইউনিয়ন সভাপতি মোস্তাফিজ পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!