ফেনী পৌর আওয়ামী স্বেচ্ছালীগের বঙ্গবন্ধুর শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোকসভা অনুষ্ঠিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে শোক সভা ও দোয়ার আয়োজন করেন ফেনী পৌর স্বেচ্ছাসেবক লীগ।
ফেনী পৌর স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক মোঃ শাহ আলম এর সভাপতিত্বে ও স্বেচ্ছাসেবকলীগের যুগ্ন আহবায়ক আবু সাকিব ভূঁইয়া হিমুর সঞ্চালনায় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন, ফেনী পৌর আওয়ামী লীগের সভাপতি আইনুল কবির শামিম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রেখেছেন, ফেনী পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আবুল কাশেম, ফেনী পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মাঈন উদ্দিন সুমন ভূঁঞা, ফেনী পৌর আওয়ামী যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম ভূঁইয়া, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাবলু,
অতিথির বক্তব্যে বলেন, বাংলাদেশ ইতিহাস রচনায় জাতির পিতার অবদান,দেশ পুনর্গঠনে তাঁর ভূমিকা তুলে ধরেন।
আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তাঁর পরিবারের সকল শহীদ সদস্যের আত্বার মাগফেরাত কামনা করে দোয়া ও মুনাজাত করা হয়।
Leave a Reply