ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
কাউনিয়া বাসস্ট্যান্ড শ্রমিক ইউনিয়নের নতুন কমিটি অনুমোদন টুপামারীতে কিসামত দোগাছি প্রিমিয়ার লীগ ২০২৬-এর উদ্বোধন তিব্র শিক্ষক সংকটে চলছে তাহিরপুরে হাওরাঞ্চলের দুর্গম এলাকার প্রাথমিক বিদ্যালয়গুলো সুন্দরগঞ্জে ১৩৫ মণ্ডপে হবে শারদীয় দুর্গোৎসব ঠাকুরগাঁওয়ে নাগর নদীতে গোসল করতে নেমে প্রাণ গেল ১৬ বছরের রকিরের মদিনার বিদ্যুৎ কেন্দ্রে ড্রোন হামলা: দায় অস্বীকার হুতিদের ফ্লাইদুবাইয়ের ঘটনায় ইরান জড়িত থাকলে কঠোর হামলা: ট্রাম্প দেশে হাম ও উপসর্গে মৃতের সংখ্যা বেড়ে ১১১৪ ইসরায়েলি নির্বাচনে নেতানিয়াহুকে সমর্থন দিতে ট্রাম্পের অনীহা মিরপুরে সরকারি ভবনের লিফট ছিঁড়ে শিশুসহ আহত তিন

ফেনীতে কোটি টাকার ভারতীয় শাড়ি থ্রিপিস জব্দ ১জন গ্রেফতার

ফেনী থেকে হাসনাত তুহিন
  • আপডেট সময় : ১০:১৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪ ১৮৯ বার পড়া হয়েছে

ফেনীতে কোটি টাকার ভারতীয় শাড়ি থ্রিপিস জব্দ ১জন গ্রেফতার

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীতে কোটি টাকার ভারতীয় শাড়ি থ্রিপিস জব্দ ১জন গ্রেফতার

হাসনাত তুহিন ফেনী প্রতিনিধিঃ-ফেনীতে ১ কোটি ৬২ লাখ ৩৫ হাজার ৭৫০ টাকা মূল্যের ভারতীয় বিভিন্ন প্রকার অবৈধ থান কাপড়,  শাড়ি এবং থ্রিপিস আটক করেছে ফেনী বিজিবি।

পড়ুন>>সুনামগঞ্জে ইউপি চেয়ারম্যান ও মেম্বারদের অপসারণ না করার দাবীতে সংবাদ সম্মেলন ও স্মারকলিপি প্রদান

এ ঘটনায় মো. ফাহাদ (২৭) নামে এক চোরাকারবারিকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার ফেনীস্থ ৪ বিজিবি এই তথ্য সূত্র নিশ্চিত করেছেন।

এর আগে, বুধবার জেলার সদর উপজেলার পৃথক স্থান থেকে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২১২৩/১২-এস হতে আনুমানিক ৪ কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে ওই উপজেলাস্থ বারাহীপুর এলাকায় স্থানীয় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফেনী মডেল থানা পুলিশ এবং আনসারের সমন্বয়ে চোরাচালান প্রতিরোধকল্পে গঠিত একটি টাস্কফোর্স অভিযান পরিচালনা করে।

অভিযান পরিচালনা করে সদর উপজেলার বারাহীপুর এলাকার মো. রফিকের ছেলে মো. ফাহাদ (২৭) এর তত্ত্বাবধানে থাকা একটি গুদাম তল্লাশি করে ভারতীয় অবৈধ বিভিন্ন প্রকার ৮শ ২২.৫০ মিটার থান কাপড় জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ১ লাখ ৬৪ হাজার ৭৫০ টাকা।

এরপর গুদামটিতে ৩টি ট্রাকবর্তী ভারতীয় অবৈধ মালামাল লোড-আনলোডের বিভিন্ন আলামত পরিলক্ষিত হওয়ায় মামলা দায়ের পূর্বক মালামালসহ তাকে ফেনী মডেল থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়। একইসাথে গুদামটি সিলগালা করে রাখা হয়েছে।

এছাড়াও একই অভিযানে ফেনী সদর উপজেলার পাঁচগাছিয়া ইউনিয়নের মাথিয়ারা এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ১টি কাভার্ডভ্যান তল্লাশি করে ৬৩ গাট অবৈধ ভারতীয় শাড়ি কাপড় জব্দ করা হয়েছে। ওই গাটগুলো খুলে ভারতীয় বিভিন্ন প্রকার ১ হাজার ৯শ ১৭ পিস ও ৩০৬ পিস থ্রিপিস পাওয়া যায়।

১টি কাভার্ড ভ্যানসহ ওই মালামালগুলোর সর্বমোট মূল্য ১ কোটি ৫২ লক্ষ ৬১ হাজার টাকা। জব্দকৃত কাভার্ডভ্যান ও শাড়ি কাপড়গুলো ফেনী শুল্ক গুদামে জমা করা হয়েছে।

বিজিবি-৪ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ মোশারফ হোসেন তথ্যসূত্রে নিশ্চিত করে বলেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধকল্পে তাদের এই অভিযানিক কর্মকাণ্ড ও গোয়েন্দা তৎপরতা অব্যাহত থাকবে।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেনীতে কোটি টাকার ভারতীয় শাড়ি থ্রিপিস জব্দ ১জন গ্রেফতার

আপডেট সময় : ১০:১৪:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৭ অক্টোবর ২০২৪