ঢাকা ০৮:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ভূরুঙ্গামারীতে আওয়ামী লীগের দুই নেতা গ্রেপ্তার ব্র্যাক ব্যাংকে অফিসার গ্রেড-২ পদে নিয়োগ, আবেদনের শেষ তারিখ ৩০ নভেম্বর ব্যাংকিং খরচে লাগাম টানল কাতার সেন্ট্রাল ব্যাংক পিরোজপুরে বৃদ্ধকে শিকল পরিয়ে অমানবিক নিরাপত্তা ঘটনায় রাজধানীর ফুলবাড়িয়ায় হবে সরকারি কর্মচারী মেডিক্যাল কলেজ আওয়ামী লীগ ফিরলে জনগণ কচুকাটা করবে: হাসনাত আব্দুল্লাহ টঙ্গীতে অবরোধ হটাতে পুলিশের টিয়ার শেল, অর্ধশতাধিক কারখানায় ছুটি বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা সহ্য করা হবে না: জাহেদ উর রহমান পল্লবীর শিশু মৃত্যুর ঘটনা মামলায় সোহেলের মৃত্যুদণ্ড বহাল রাখলেন হাইকোর্ট সরকারি চাকরিতে আওয়ামী সংশ্লিষ্টতা তদারকি হচ্ছে: জাহেদ উর রহমান

ফেনীতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে আহত ২০

ফেনী থেকে হাসনাত তুহিন
  • আপডেট সময় : ০৬:৩৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪ ২৮১ বার পড়া হয়েছে

ফেনীতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে আহত ২০

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

ফেনীতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে আহত ২০

ফেনীতে সাধারণ শিক্ষার্থীদের প্রতিবাদ মিছিল চলাকালে ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ০১ পুলিশ সদস্যসহ অন্তত ২০ জন আহত হয়েছেন।

বুধবার (১৭ জুলাই) বেলা সোয়া ১১টার দিকে শহরের ট্রাংক রোডের শহীদ মিনার এলাকা তাকিয়া রোড স্থানে এ ঘটনা ঘটে।

সকাল থেকে আন্দোলনকারী শিক্ষার্থীদের শহরে প্রবেশ করতে বাধা দেয় ছাত্রলীগের নেতাকর্মীরা। শহরের ট্রাংক রোড এলাকায় সাধারণ শিক্ষার্থী দেখা মাত্র ব্যাগ তল্লাশি করে মারধর করে শহীদ মিনারের ভেতরে নেন। সেখান থেকে জেলা ছাত্রলীগের নেতৃত্বে মারধর করতে করতে শিক্ষার্থীদের ফেনী সরকারি কলেজের ভেতরে নিয়ে যান।

এ সময় এনএসআইয়ের এক কর্মকর্তাকেও হেনস্তা করতে দেখা গেছে। পরে বেলা সোয়া ১১টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীরা শহরের বড় মসজিদ এলাকা থেকে ট্রাংক রোডের দিকে আসার পথে ধাওয়া করে ছাত্রলীগের নেতাকর্মীরা। এসময় একজন পুলিশসহ অনেকেই আহত হয়েছেন।

একইদিন শহরের তাকিয়া বাড়ির পাগলামিয়া দরগার সামনে কোটা সংস্কার আন্দোলনে শহীদ শিক্ষার্থীদের আত্মার মাগফেরাত কামনায় ফেনী জেলা বিএনপির উদ্যোগে “গায়েবানা জানাজা” অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ফেনীতে কোটা আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ ও পুলিশের সংঘর্ষে আহত ২০

আপডেট সময় : ০৬:৩৪:২১ অপরাহ্ন, বুধবার, ১৭ জুলাই ২০২৪