ফুলবাড়ীতে বিদ্যালয়ে কর্মরত শিক্ষক কর্মচারী এগারোজন এসএসসি পরীক্ষার্থী মাত্র একজন
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি ১৯৯৮ সালে স্থাপিত হলেও ২০০৪ সালে এসে এমপিওভুক্ত হয় এবং ২০১২ সালে পাঠদানের অনুমতি পেলে বর্তমানে প্রতিষ্ঠানটিতে ছাত্রীর সংখ্যা শতাধিকের বেশি। পাঁচজন এমপি ভুক্ত শিক্ষকসহ প্রতিষ্ঠানটিতে মোট ১১ জন কর্মরত রয়েছেন।
চলমান পরীক্ষায় বিদ্যালয়টি থেকে মানবিক বিভাগের শিক্ষার্থী রুবিনা আক্তার শিমুলবাড়ি মিয়াপাড়া নাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে ১১ নং কক্ষ থেকে পরীক্ষায় অংশগ্রহণ করছেন। যাহার রোল নাম্বার ৫১৭৪৭৭।
একটি এমপিও ভুক্ত প্রতিষ্ঠান থেকে একজন মাত্র শিক্ষার্থী নিয়মিত এস এসসি পরীক্ষায় অংশ নিচ্ছেন এমন প্রশ্নে করোনা কালীন সময় ও বাল্যবিবাহকে দায়ী করেছেন প্রতিষ্ঠানের শিক্ষকরা।
অনন্তপুর বালিকা উচ্চ বিদ্যালয়টি থেকে মোট তিনজন পরীক্ষা দিলেও নিয়মিত ১ জন পরীক্ষা দিচ্ছেন বলে নিশ্চিত করেছেন কেন্দ্র সচিব।
পরীক্ষার্থী রুবিনা আক্তারকে জিজ্ঞেস করলে জানায়, আমার সব বান্ধবীদের বিয়ে হয়েছে তাই একাই পরীক্ষায় অংশগ্রহণ করছি।
পড়ন>>দাখিল পরীক্ষায় কেন্দ্রে নকলে সহায়তা করেন শিক্ষকরা: ম্যাজিস্ট্রেট প্রবেশ করলেই করা হয় সতর্ক
উপজেলা মাধ্যমিক অফিসের কামরুল ইসলাম জানান, উচ্চ মাধ্যমিকের পাঠদানের অনুমতি পেলে প্রতিষ্ঠানটি জুনিয়র এমপিওভুক্ত, তবে উচ্চ মাধ্যমিকের এমপিওভুক্ত করতে নির্দিষ্ট পরিমাণ পরীক্ষার্থীকে পরীক্ষায় অংশগ্রহণ করতে না পারলে পাঠদানের অনুমতি বাতিলের সম্ভাবনা রয়েছে।
Leave a Reply