সংবাদ শিরোনাম :
ফুলবাড়ীতে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন
কুড়িগ্রাম থেকে বিপুল রায়
- আপডেট সময় : ১০:৫৩:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ অগাস্ট ২০২৪ ১৬৫ বার পড়া হয়েছে
ফুলবাড়ীতে বিএনপির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও অবস্থান কর্মসূচি পালন
বৃহস্পতিবার ১৫ আগস্ট বিকেলে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আয়োজনে উপজেলার ব্র্যাক মোড় হতে একটি মিছিল বের হয়ে ফুলবাড়ী উপজেলার প্রধান প্রধান সড়ক গুলো প্রদক্ষিণ করে তিন কোনা মোড়ে এসে সমাবেশ করেছে।
এসময় বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি লোকমান হোসেন সরকার ও উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল।
বক্তারা তাদের বক্তব্যে ফ্যাসিস্ট কর্তৃক ছাত্র-জনতার ওপর গুলি চালিয়ে গণহত্যা এবং গত ১৫ বছর পৈশাজিনে সংগঠনের নেতা কর্মীদের গুম, খুন, হামলা-মামলা নির্যাতনের মূল হোতা খুনি হাসিনা ও তার দোসরদের বিচার দাবী করেন।
উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আরাবুর রহমান পাশা,উপজেলা যুবদলের আহ্বায় আব্দুল খালেক, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক এইচ এম বাবুল, সদস্য সচিব মাহফুজুল হক সুমন, উপজেলা যুব দলের যুগ্ন আহবায়ক আজিজুল হক, যুগ্ন আহবায়ক তাজুল ইসলাম,ফুলবাড়ী সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক, শিমুলবাড়ি ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রুকুসহ অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :






















