ফুলবাড়ীতে অভিমানে যুবকের আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
ফুলবাড়ীতে অভিমানে যুবকের আত্মহত্যা : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন
শিরোনাম :
কোস্ট ফাউন্ডেশনে ৫০ জন নিয়োগ: বেতন ৩১,৮৪৫ টাকা পর্যন্ত, সরাসরি সাক্ষাৎকারে আবেদনের সুযোগ ফটিকছড়িতে পুলিশের অভিযানে অস্ত্রসহ আটক ডেভিড ইমনের সহযোগী মোবারক তৃণমূল পর্যায়ে বিএনপিকে শক্তিশালী করার আহ্বান ডা. জাহিদ হোসেনের যথাযোগ্য মর্যাদায় পালিত হচ্ছে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ড রেইজিং ইভেন্ট অনুষ্ঠিত নাগেশ্বরীর তালতলায় ধানক্ষেত থেকে বিচ্ছিন্ন পা উদ্ধার ঢাকায় ভুটানের রাজার যাত্রাবিরতি, রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ইরানের ওপর নতুন মার্কিন নিষেধাজ্ঞা: চরম সংকটে মধ্যপ্রাচ্যের মার্কিন মিত্র দেশগুলো ইসলামাবাদে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড: ১৫ নবজাতকের মর্মান্তিক মৃত্যু মাদক নিরাময়ে সরকারি কেন্দ্রের শয্যা সংকট: নারী ও শিশুদের চিকিৎসায় দীর্ঘ অপেক্ষা

ফুলবাড়ীতে অভিমানে যুবকের আত্মহত্যা

নিজস্ব প্রতিনিধি
  • প্রকাশিত : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
ফুলবাড়ীতে অভিমানে যুবকের আত্মহত্যা
প্রতিকী ছবি

 

 

ফুলবাড়ীতে অভিমানে যুবকের আত্মহত্যা

 

 

ফুলবাড়ীতে অভিমানে যুবকের আত্মহত্যা।
কুড়িগ্রামের ফুলবাড়ীতে পারিবারিক কলহের জেরে অভিমানে মিলন মিয়া (২৩) নামে এক যুবক আত্মহত্যা করেছেন। রবিবার (২৪ আগস্ট) দিবাগত রাতে ফুলবাড়ী সদর ইউনিয়নের কবির মামুদ দালালী টারী গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত মিলন ওই গ্রামের মকবুল হোসেন কসাইয়ের ছেলে।

 

 

স্থানীয় সূত্রে জানা গেছে, মিলনের বিয়ের পর থেকে তার স্ত্রী সানজিদা ও শাশুড়ি মঞ্জু বেগমের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে। এ নিয়ে সংসারে প্রায়ই অশান্তি দেখা দিত। এরই ধারাবাহিকতায় সম্প্রতি মিলন নিজের মায়ের সাথে অশোভন আচরণ করেন।

 

 

২৪ আগস্ট রাতে বিষয়টি নিয়ে আত্মীয়-স্বজনরা পারিবারিক বৈঠকের আয়োজন করেন। বৈঠকে মিলনকে চর থাপ্পড় মারা হয় এবং পারিবারিকভাবে মায়ের সাথে আপোষ-মীমাংসার ব্যবস্থা করা হয়। ঘটনার পর রাতের খাবার খেয়ে মিলন নিজ ঘরে চলে যান। এরপর পরিবারের সবার অজান্তে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে লালনের রশি দিয়ে গলায় ফাঁস দেন তিনি।

পড়ুন>> নিউইয়র্কে বাংলাদেশ কনস্যুলেটে আওয়ামী লীগের হামলা ও ভাঙচুর

খবর পেয়ে ফুলবাড়ী থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুস ছালাম জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছেন নাগেশ্বরী-ফুলবাড়ী সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মোজাম্মেল হক। পরিবারের কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

 

হঠাৎ এ মৃত্যুর ঘটনায় এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। প্রতিবেশীরা জানান, শান্ত-ভদ্র স্বভাবের মিলনের এমন পরিণতি তারা কেউ কল্পনাও করতে পারেননি।

 

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!