ফুলগাজী পরশুরামে আনসার ভিডিপির রান্না করা খাবার বিতরণ
- আপডেট সময় : ১০:০০:৫২ অপরাহ্ন, রবিবার, ১৩ জুলাই ২০২৫ ৮৭ বার পড়া হয়েছে
ফুলগাজী পরশুরামে আনসার ভিডিপির রান্না করা খাবার বিতরণ
ফুলগাজী পরশুরামে আনসার ভিডিপির রান্না করা খাবার বিতরণ।
ফেনীর বন্যা কবলিত পরশুরাম ফুলগাজী উপজেলা পরিদর্শন ও আশ্রয় কেন্দ্রে মানুষের মাঝে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।
আজ ১৩ জুলাই রবিবার দুপুরে আনসার ভিডিপির কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহা: মাহবুবুর রহমান উপস্থিত থেকে এ খাবার বিতরণ করেন।
এসময় ফেনী জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট মো: হেলাল উদ্দীন, পরশুরাম উপজেলা আনসার কর্মকতা জাহেরা খাতুন, ফুলগাজী উপজেলা কর্মকর্তা আমির হোসেন, সহ আনসার ভিডিপির কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন।
জেলা আনসার কমান্ড্যন্ট হেলাল উদ্দীন জানান, বাংলাদেশ আনসার ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ এর নির্দেশনা মোতাবেক কুমিল্লা রেঞ্জের পরিচালক এর তত্বাবধানে বন্যা কবলিত এলাকায় বন্যার শুরু থেকে ভিডিপি সদস্যরা পানি বন্দি মানুষের উদ্ধারে সহযোগিতা করে নিরাপদে আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছে ।
পড়ুন>> তাহিরপুরে বালু বোঝাই ষ্টিলবডি নৌকাসহ দুজন আটক
এ ছাড়াও ইতিমধ্যে ৪ শত পরিবারকে শুকনো খাবার বিতরণ করা হয়েছে। আজ রান্না করা খাবার বিতরণের উদ্যেগ নেওয়া হয়েছে। তিনি জানান, পানি নেমে গেলেও বন্যা কবলিত এলাকায় রান্নার পরিবেশ না থাকায় দূর্গত এলাকায় খাবার বিতরণের মাধ্যমে অসহায় পরিবারের পাশে থেকে সহযোগিতার হাত বাড়ানোর উদ্যেগ নেয়া।
কুমিল্লা রেঞ্জের পরিচালক মোহা: মাহবুবুর রহমান বলেন, বন্যা শুরু থেকে আনসার ভিডিপির মহাপরিচালক অত্র এলাকার সার্বিক খোঁজ খবর নিয়েছে। উদ্ধার কাজে ভিডিপি সদস্যদের সহযোগিতায় সাধারণ মানুষকে নিরাপদ আশ্রয় কেন্দ্রে পৌঁছে দিয়েছে। প্রথম দাপে ৪ শত পরিবারকে শুকনো খাবার আজ ২য় দাপে ৫ শত পরিবারকে রান্না করা খাবার বিতরণ করা হয়েছে। পরবর্তীতে নির্দেশনা আসলে আমরা আপনাদের মাঝে তা পৌঁছে দিবো।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























