প্রভু হতে আসিনী, মানুষের জন্য কাজ করতে চাই- নওগাঁয় নবাগত জেলা প্রশাসক : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
প্রভু হতে আসিনী, মানুষের জন্য কাজ করতে চাই- নওগাঁয় নবাগত জেলা প্রশাসক : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৪:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
আদিয়ালা কারাগারে ইমরান খানের শারীরিক অবস্থা: চোখের দৃষ্টিশক্তি নিয়ে যা জানাল কর্তৃপক্ষ রোহিঙ্গাদের জাতিগত পরিচয় ও সংখ্যা নিয়ে মিয়ানমারের বক্তব্যে বাংলাদেশের উদ্বেগ ভূরুঙ্গামারীতে ধর্ষণের শিকার বাক প্রতিবন্ধী যুবতী তারেক রহমানের ভারত সফর নিয়ে কোনো তথ্য নেই: রণধীর জয়সওয়াল ১৬ ডিসেম্বরের মধ্যে হযরত শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর লক্ষ্য সরকারের মারামারি করে ১৫ ম্যাচ নিষিদ্ধ ফুটবলার আল-আমিন হরমুজ প্রণালিকে মার্কিন ভূখণ্ড হিসেবে দাবি করলেন ডোনাল্ড ট্রাম্প ২০২৭ সালের হজ: মেডিকেল ফিটনেস সনদ প্রদান শুরু, জেনে নিন নিয়মাবলি যুক্তরাজ্যের লন্ডনে গুলিতে প্রাণ হারালেন সিলেটের মাছুম আহমদ রাষ্ট্রপতি নির্বাচন: ভোট দেওয়ার নিয়ম ও পদ্ধতি জানালেন ইসি সচিব

প্রভু হতে আসিনী, মানুষের জন্য কাজ করতে চাই- নওগাঁয় নবাগত জেলা প্রশাসক

নওগাঁ থেকে আবুজার গাফফারী
  • প্রকাশিত : সোমবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৪
প্রভু হতে আসিনী, মানুষের জন্য কাজ করতে চাই- নওগাঁয় নবাগত জেলা প্রশাসক

প্রভু হতে আসিনী, মানুষের জন্য কাজ করতে চাই- নওগাঁয় নবাগত জেলা প্রশাসক।

“কারও কাছে প্রভু হবার জন্য আসিনী। সাধারণ মানুষের সাথে থেকে তাদের জন্য কাজ করতে চাই” এমন মন্তব্য করেছেন নওগাঁয় সদ্য যোগদানকৃত জেলা প্রসাসক (ডিসি) মোহাম্মদ আব্দুল আওয়াল।

পড়ুন>>তাহিরপুরে যাদুকাটা নদীর পাড় কাটার অপরাধে ২৬ জনকে কারাদণ্ড প্রদান

রোববার (১৫ সেপ্টেম্বর) বিকেল ০৪ ঘটিকার সময় সাংবাদিকদের সাথে মত বিনিময় কালে এমন বক্তব্য উপস্থাপন করেন নবাগত এই জেলা প্রশাসক।

জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল বলেন, সব সমস্যা মোকাবেলা এক দিনে সম্ভব নয়, প্রথমে সমস্যা গুলো চিহ্নিতকরণ এবং তা সমাধানে আমাদের কাজ করতে হবে। কারও কাছে প্রভু হবার জন্য আসিনী। সাধারণ মানুষের সাথে থেকে তাদের জন্য কাজ করতে চাই।

তিনি আরও বলেন, সাংবাদিক জাতির দর্পণ। আমি আপনাদের সাথে নিয়ে কাজ করতে চাই। আমার ভুল হলে তা ধরিয়ে দিবেন, আমি তা সংশোধন করে ভালো কাজগুলো যেন করতে পারি এবং জনসাধারণের সব সময় কাছ থেকে তাদের গুরু দ্বায়িত্ব পালন করতে পারি।

এসময়,  নওগাঁ জেলা প্রেসক্লাব, নওগাঁ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জেলা রিপোর্টার্স ইউনিটি নওগাঁ এর সদস্যগণ উপস্থিত ছিলেন। সাংবাদিকরা তাদের সংক্ষিপ্ত বক্তব্যে অংশগ্রহণ করার পাশাপাশি জেলার নানান বেআইনী কার্যকলাপ এর বর্ণনার পাশাপাশি জেলার উন্নয়নের নানান দিক তুলে ধরেন।

জানা যায়, নওগাঁ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আউয়াল তার জন্ম রংপুর জেলার  মিঠাপুর উপজেলায়। তিনি খুলনা বিশ্ববিদ্যালয় থেকে বনবিভাগে অনার্স, মাষ্টার্স করেন এবং ২৫ তম ব্যাচে বিসিএস এর মাধ্যমে প্রশাসন ক্যাডারে যোগ দেন। তার পিতা একজন শিক্ষক ও মাতা একজন গৃহিনী, তিনি দুই সন্তানের জনক।

তিনি তার বর্ণাঢ্য জীবনে দুদক সহ বিভিন্ন জেলায় গুরুত্বপূর্ণ দ্বায়িত্ব পালন শেষে গত ১৪/৯/২০২৪ ইং তারিখে নওগাঁ জেলা প্রশাসক হিসেবে নিয়োগ প্রাপ্ত হোন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!