প্রধান শিক্ষক সমিতির নির্বাচনে তাজুল সভাপতি ও পেস্তা সাধারণ সম্পাদক নির্বাচিত
- আপডেট সময় : ০২:১২:৩৫ অপরাহ্ন, রবিবার, ১৭ নভেম্বর ২০২৪ ২৮৯ বার পড়া হয়েছে
প্রধান শিক্ষক সমিতির নির্বাচনে তাজুল সভাপতি ও পেস্তা সাধারণ সম্পাদক নির্বাচিত
প্রধান শিক্ষক সমিতির নির্বাচনে তাজুল সভাপতি ও পেস্তা সাধারণ সম্পাদক নির্বাচিত
কাউনিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পন্ন
তাজুল সভাপতি ও পেস্তা সাধারণ সম্পাদক
কাউনিয়ায় সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক
বাংলাদেশ সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক সমিতির (রিয়াজ-নজরুল) নির্বাচন গত শনিবার কাউনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে সম্পন্ন হয়েছে।
পড়ুন>>তাড়াশে দুই পাখি শিকারীকে ১০ হাজার টাকা জরিমানা
নির্বাচনে সভাপতি পদে ৬৮টি ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন ভাঙ্গামাল্লি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ তাজুল ইসলাম তার নিকটতম প্রতিদ্বন্দ্বী টেপামধুপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাবেক সভাপতি মোঃ মোজাম্মেল হক পেয়েছেন ২২টি ভোট। সাধারন সম্পাদক পদে কাউনিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ আশফিকা বুলবুল পেস্তা বিনা প্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরিচালনা কমিটি সূত্রে জানাগেছে মোট ৯৪টি ভোটের মধ্যে সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত ৯০টি ভোট কাষ্ট হয়, এর মধ্যে ব্যালট নং-২ মোঃ তাজুল ইসলাম ৬৮টি ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন এবং নিকটতম প্রতিদ্বন্দ্বী ব্যালট নং-১ মোঃ মোজাম্মেল হক ভোট পেয়েছেন ২২টি ভোট ।
নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন মোঃ শহিদুল্লাহ প্রঃশিঃ শিবু কুন্টিরাম সপ্রাবি।
সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন মোঃ আব্দুল ওয়াহাব প্রঃশিঃ হলদিবাড়ি সপ্রাবি, মোঃ জয়নাল আবেদীন প্রঃশিঃ গদাধর সপ্রাবি, মোঃ মহুবর রহমান প্রঃশিঃ বানুপাড়া পাটোয়ারী টারী সপ্রাবি, মোঃ মহিবুর রহমান মুকুল প্রঃশিঃ দরদী সপ্রাবি, মোছাঃ শাহানা বেগম প্রঃশিঃ খোর্দ্দভূতছাড়া সপ্রাবি। অত্যন্ত শান্তিপূর্ন ও আন্তরিক পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























