প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাধারণ মানুষের কষ্টের কথা ভেবেই স্বল্প মূল্য টিসিবির পণ্য দেয়া হচ্ছে –বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি
- আপডেট সময় : ০৩:২১:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ ডিসেম্বর ২০২২ ১৮৭ বার পড়া হয়েছে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাধারণ মানুষের কষ্টের কথা ভাবেন এ জন্য এক কোটি মানুষ কে টিসিবির মাধ্যমে স্বল্প মূল্যে তেল,চিনি,মসুর ডাল প্রদান করা হচ্ছে। এক কোটি পরিবারে যদি পাঁচ জন করে সদস্য থাকে তাহলে পাঁচ কোটি মানুষ টিসিবির পণ্যর সুবিধার আওতায় এসে উপকৃত হচ্ছে ।
“প্রধানমন্ত্রীর জন্য দোয়া করবেন তিনি যেন দীর্ঘজীবি হন আপনাদের পাশে থেকে সেবা করতে পারেন”
বাণিজ্য মন্ত্রী টিপু মুনশি এমপি বৃহস্পতিবার সকাল ৯টার সময় কাউনিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বালাপাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে টিসিবির নিত্য প্রয়োজনী পণ্য (চিনি,মশুর ডাল,সয়াবিন তেল) ভূর্তকি মূল্যে নিম্ন আয়ের মানুষের নিকট বিক্রয় কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
রংপুরের জেলা প্রশাসক ড. চিত্র লেখা নাজনীন এর সভাপতিত্বে টিসিবির পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্ধোধনী অনুষ্ঠানে সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাণিজ্য মন্ত্রনালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ।
বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আনোরুল ইসলাম মায়া, উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ তাহমিনা তারিন, বক্তব্য রাখেন বালাপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আনছার আলী, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি প্রভাষক আব্দুল জলিল প্রমূখ।
প্রধান অতিথি টিপু মুনশি আরো বলেন এ অঞ্চলের দরিদ্র মানুষ শীতে অনেক কষ্ট পান তাই পর্যাপ্ত শীত বস্ত্রের ব্যবস্থা করার চিন্তা ভাবনা করা হচ্ছে ।
তিনি উপস্থিত বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের দৃষ্টি আকর্ষণ করে বলেন এ অঞ্চলের অধিকাংশ মানুষ দরিদ্র তাই বরাদ্দের ক্ষেত্রে দৃষ্টি দেয়ার আহবান জানান।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























