সংবাদ শিরোনাম :
পেট থেকে বের হলো ১৫টি কলম
সিরাজগঞ্জ জেলা থেকে মো. লুৎফর রহমান লিটন
- আপডেট সময় : ০৬:১৩:৩৬ পূর্বাহ্ন, রবিবার, ২৮ মে ২০২৩ ৩০৫ বার পড়া হয়েছে
পেট থেকে বের হলো ১৫টি কলম। আব্দুল মোতালেব নামের একজন মানসিক রোগির পেট থেকে এসব কলম বের করা হয়েছে।
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের আব্দুল মোতালেব (৩৫) নামের এক মানসিক রোগীর পেটের ভিতর থেকে ১৫টি কলম বের হওয়ার ঘটনা ঘটেছে। আব্দুল মোতালেব বেলকুচি উপজেলার খুকনি গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে।
শনিবার (২৭ মে) দুপুর ২ টার দিকে হাসপাতালের সার্জারী বিভাগীয় প্রধান ডা: জাহিদুল ইসলাম ও কনসালটেন্ট ডা: আমিনুল ইসলাম খান কোন অপারেশন ছাড়া এন্ডোস্কপির মাধ্যমে এ কলম গুলো বের করেন।
রাত ১০ টার দিকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সায়ফুল ফেরদৌস মুহাম্মদ খায়রুল আতাতুর্ক বিষয়টি নিশ্চিত করে বলেন, তিনি মানসিক রোগী ছিলেন।
বিভিন্ন সময়ে রাস্তা থেকে কুড়িয়ে খাদ্য ভেবে কলম গুলো খেয়ে ফেলেছিলেন। বর্তমানে তিনি হাসপাতালে সুস্থ্য অবস্থায় রয়েছেন।
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
সংবাদ শিরোনাম :


























