পুশইনে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে নাগরিকদের নিয়ে গেল বিএসএফ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পুশইনে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে নাগরিকদের নিয়ে গেল বিএসএফ : দৈনিক সৃষ্টি নিউজ
সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম :
ময়মনসিংহের ত্রিশালে পুকুরে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু চলতি বছরেই নতুন পে-স্কেল ঘোষণা ও বাস্তবায়নের আশ্বাস অর্থমন্ত্রীর নতুন গানে শ্রোতাদের মাঝে দিঠি আনোয়ার, পেলেন সার্টিফিকেশন বোর্ডের দায়িত্ব জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি মক্কা যৌথ প্রতিরক্ষা চুক্তিতে উচ্ছ্বসিত ট্রাম্প, বললেন ‘ওয়াও ব্র্যাক ইউনিভার্সিটিতে অ্যাডউইজ ২.০-এর ফাইনাল অনুষ্ঠিত আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর: স্বরাষ্ট্রমন্ত্রী দেশে হামের উপসর্গে ২৪ ঘণ্টায় সাতজনের মৃত্যু, মোট প্রাণহানি ৯১৫ রাণীশংকৈলে বিভিন্ন আয়োজনে জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন অস্ট্রেলিয়ায় ঐতিহাসিক জয়ে বোনাস কী পাবেন ক্রিকেটাররা

পুশইনে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে নাগরিকদের নিয়ে গেল বিএসএফ

সাইয়‍্যেদ বাবু ব‍্যুরো প্রধান
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
পুশইনে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে নাগরিকদের নিয়ে গেল বিএসএফ

 

 

পুশইনে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে নাগরিকদের নিয়ে গেল বিএসএফ

 

 

পুশইনে ব্যর্থ হয়ে ককটেল ফাটিয়ে নাগরিকদের নিয়ে গেল বিএসএফ।
কুড়িগ্রামের রৌমারী সীমান্তে নাগরিকদের বাংলাদেশে পুশইনের চেষ্টা করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। এ সময় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দাদের বাধায় বিএসএফ ককটেল বিস্ফোরণ ঘটিয়ে তাদের নিয়ে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়।

 

 

বুধবার (২৮ মে) রাত আনুমানিক ৯টা ৫০মিনিটে উপজলার রৌমারী সদর ইউনিয়নের চান্দারচর সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

 

 

 

রৌমারী সদর ইউনিয়নের ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, বুধবার রাতে চান্দারচর সীমান্তের ১০৬৪ মেইন পিলারের গাভগাছের কাছে দিয়ে ভারতের আসাম রাজ্যের শাহাপাড়া বিওপির বিএসএফ কিছু নাগরিকদের ধরে এনে পুশইন করার দৃশ্য দেখে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাবাসী চিৎকার করছিল।

 

 

পরে আর পুশইন করতে না পেরে ককটেল বিস্ফোরণ করে চলে যায় বিএসএফ।

 

 

তিনি আরও বলেন, পুশইনে ব্যর্থ হলেও হয়তোবা রাতে যেকোনো সময় সীমান্ত দিয়ে পুশইন করে ভারতীয় নাগরিকদের বাংলাদেশের অভ্যন্তরে পাঠিয়ে দিতে পারে।

পড়ুন>> বাংলাদেশ ব্যাংকে ভুয়া পরিচয়ে ১২ বছর চাকরি: বরখাস্ত মামা-ভাগনে

 

চান্দারচর সীমান্তের স্থানীয় বাসিন্দা মামুন বলেন, সীমান্তে হঠাৎ বিকট শব্দ হয়। পরে ঘর থেকে বের হয়ে দেখি সাদা ধোঁয়া উঠছে। গ্রামের আশপাশের লোকজন ছুটে এসে সীমান্তে জড়ো হয়েছিল। পরে দেখতে পাই সীমান্তের ওপারে বিএসএফ কিছু নাগরিকদের এনে তাদের রাস্তায় রেখেছে।

 

 

তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বিজিবি সদস্যরা এসে আমাদের সীমান্ত এলাকায় না থাকার জন্য অনুরোধ করলে পরে আমরা বাড়ি চলে যাই।

 

 

রৌমারী সদর কোম্পানি কমান্ডার সুবেদার সোহেল রানা বলেন, আমাদের বিজিবির টহল সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, সীমান্তের ওপারে বিএসএফের কয়েকটি গাড়ি এসে কাঁটাতারের কাছে দাঁড়ানো ছিল। এ নিয়ে বাংলাদেশের গ্রামবাসী হৈ-হুল্লোড় করে। তবে পুশইনের মতো কোনও ঘটনা নয়। এ ছাড়া বিএসএফ ককটেল বিস্ফোরণ করেনি।

 

 

তিনি আরও বলেন, আমরা সীমান্ত এলাকায় ২৪ ঘণ্টা ডিউটি করছি। যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটে।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!