সংবাদ শিরোনাম :
রাজনীতির ময়দান
রতন সরকার
- আপডেট সময় : ১০:২৯:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫ ৩৮৪৫ বার পড়া হয়েছে
রাজনীতির ময়দান
-রতন সরকার
রাজনীতির ময়দান,
এখানে ভালো লোকের বদলে
ঘোরে শুধু শয়তান।
রাজনীতির ময়দান,
এদিক সেদিক হলে একটু
চলে যেতে পারে গর্দান।
এখানে সবাই পদের পাগল
পদ ছাড়া কিছু বোঝে না,
কে যে বাপ, কে যে ছেলে
কারো ধার কেউ ধারে না।
রাজনীতির কারণে আজ
বাপ ছেলে কথা বন্ধ,
কোনদিন যেন শুরু হয়
ঘরে ঘরে গৃহ দ্বন্দ্ব।
রাজনীতির ময়দান,
জনগণের জন্য কেউ
করবে না বিষপান।
সবাই সবার স্বার্থ নিয়ে
থাকে অনেক ব্যাস্ত।
জনগণের দাবি শুনলে
হয়ে উঠে অনেক বিরক্ত।
জনগণ কি এমনি চায়
যদি না থাকে প্রয়োজনে,
নেতারা সব রঙ বদলায়
প্রতি ক্ষনে ক্ষনে।
ভোটের আগে এক রুপ
ভোটের পরে অন্য,
ভোটের পর নেতাদের মন
হয়ে উঠে অতি জগন্য।
খারাপ নেতার প্রভাবে আজ
ভালো নেতা হারায় মান,
এটাই হলো আমাদের
রাজনীতির ময়দান।
পড়ুন>>পাঁচিল -মহুয়া বিশ্বাস
Facebook Comments Box
Facebook
X.com
LinkedIn
Instagram
Pinterest
More
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
ট্যাগস :
রাজনীতির ময়দান -
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ
সংবাদ শিরোনাম :


























