পুঠিয়ায় আওয়ামীলীগের দুপক্ষের সংঘর্ষে আহত-৭
- আপডেট সময় : ০৪:২৩:৩৬ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০২৩ ২২৩ বার পড়া হয়েছে
রাজশাহীর পুঠিয়া উপজেলায় আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ হয়েছে। এতে অন্তত সাতজন আহত হয়েছেন।বুধবার (২৫ জানুয়ারি) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত তিন দফায় এ সংঘর্ষ চলে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সন্ধ্যায় বানেশ্বরে আওয়ামী লীগের উদ্যোগে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করা হয়। এতে সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ দারার বিরুদ্ধে কয়েকজন বক্তব্য দেন। পড়ুন >> কাচা পেয়াজের উপকারিতা
এ নিয়ে ওইদিন সন্ধ্যায় খুটিপাড়া এলাকার সাহাবুদ্দিন ও নামাজগ্রাম এলাকার ডিস কালাম গ্রুপের মধ্যে তিন দফা হাতাহাতির ঘটনা ঘটে। ওই ঘটনার জের ধরে বুধবার সকাল সাড়ে ১০টার দিকে পুনরায় দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ ঘটে। এতে উভয়পক্ষের অন্তত সাতজন আহত হন। আহতদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হয়েছে।পড়ুন>>শিক্ষক পেটানো সেই আওয়ামীলীগ নেতাকে দলীয় সব পদ থেকে অব্যাহতি
পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দি জাগো নিউজকে বলেন, কয়েক দফায় স্থানীয় আওয়ামী লীগের দুটি পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
এখন পরিস্থিতি স্বাভাবিক আছে। তবে আহতদের নাম এখনো জানান যায়নি। এ বিষয়ে কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























