পীরগাছায় কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি  : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পীরগাছায় কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি  : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ০৪ অগাস্ট ২০২৬, ০৩:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শুভ সকাল; আজ মঙ্গলবার ৪ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা নারায়ণপুর চরাঞ্চলের নারীদের স্বাবলম্বী করতে হস্তশিল্প প্রশিক্ষণের উদ্বোধন কাউনিয়ায় ক্ষতিগ্রস্ত ১০০ গ্রাহক পেলেন রাকুর আমানতের চেক নওগাঁ সদর হাসপাতালে দীর্ঘদিন ধরে জেনারেটর অচল: রোগীদের চরম দুর্ভোগ মিথ্যা মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন  ভূরুঙ্গামারীর তিলাই ইউনিয়নে মাদকের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত ঠাকুরগাঁওয়ে চায়ের দোকানে বজ্রপাত: নারীসহ নিহত ২ ও আশঙ্কাজনক ২ ন্যায়বিচার, আইনের শাসন ও ইনসাফ প্রতিষ্ঠাই আমাদের লক্ষ্য -মির্জা ফখরুল সাড়ে ৮০০ কোটি টাকার প্রস্তাবিত বাঁধ চাই: ব্রহ্মপুত্র পাড়ে চরের মানুষের তীব্র আকুতি ভূরুঙ্গামারীতে লাইসেন্সহীন হোটেলকে ৫০ হাজার টাকা জরিমানা

পীরগাছায় কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি 

সৃষ্টি নিউজ ডেস্ক
  • প্রকাশিত : শনিবার, ১৫ জুন, ২০২৪
পীরগাছায় কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি 

পীরগাছায় কাঁচা মরিচের ডাবল সেঞ্চুরি

রংপুরের পীরগাছায় খুচরা বাজারে কাঁচা মরিচ ২০০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে। পাইকারি বাজারে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়।

শনিবার (১৫ জুন) সকালে পীরগাছার পাইকারি ও খুচরা বাজার ঘুরে এ চিত্র দেখা গেছে।

খুচরা বিক্রেতা সাইফুল ইসলাম বলেন, দুদিন আগেও ১৬০-১৭০ টাকা কেজি দরে মরিচ বিক্রি করেছি। আজ পাইকারি কিনতে হয়েছে ১৮০ টাকা দরে। কেনা বেশি পড়ছে তাই বিক্রিও করতে হচ্ছে বেশি দামে। তবে মানুষ আগের চেয়ে কম পরিমাণে মরিচ কিনছে। শুকনো মরিচ বেশি বিক্রি হচ্ছে।

পাইকারি বিক্রেতা আব্দুস সালাম বলেন, বৃষ্টির কারণে মরিচের উৎপাদন ব্যাহত হচ্ছে। ফুল ঝরে যাওয়ায় ফলন কম হচ্ছে। স্থানীয়ভাবে উৎপাদিত মরিচ স্থানীয় চাহিদা না মিটিয়ে ঢাকাসহ বিভিন্ন শহরে যাচ্ছে। ফলে স্থানীয় বাজারে সরবরাহ কম থাকায় দাম বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও বলেন, আজ হঠাৎ করে ঝড়বৃষ্টি হওয়ায় মরিচের দাম বৃদ্ধি পেয়েছে। গতকালও ১৫০ টাকা দরে মরিচ বিক্রি করেছি। আজ বিক্রি করতে হচ্ছে ১৮০ টাকা দরে।

অনন্তরাম গ্রামের ক্রেতা মোন্নাফ আলী বলেন, কাঁচা মরিচের এত বেশি যে আমাদের মতো গরিব মানুষের পক্ষে এখন কাঁচা মরিচ খাওয়ার উপায় নাই, শুকনো মরিচ খেতে হবে। এটার দামও বেশি। বাজারে সবকিছুর দাম বেশি। আমরা গরিব মানুষ কীভাবে এত দামে কিনে খাব।

উপজেলা কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, এই উপজেলায় ৭০ হেক্টর জমিতে মরিচের আবাদ হয়েছে। এবার প্রচণ্ড খরা, তাপপ্রবাহ ও অনাবৃষ্টির কারণে মরিচের উৎপাদন কিছুটা ব্যাহত হয়েছে।

আবার কয়েক দিনের বৃষ্টিতেও উৎপাদনে প্রভাব পড়েছে। বৃষ্টির কারণে গাছের ফুল ঝরে যাচ্ছে। এ জন্য বাজারে তার প্রভাব পড়েছে। তথ‍্য সুত্র ও ছবি

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!