রংপুরের পীরগঞ্জে পৌরসভা সহ ১৫টি ইউনিয়নের বিএনপির ইফতার মাহফিল অনুষ্ঠিত।
উক্ত ইফতার মাহফিল গুলোতে সভাপতিত্ব করেন রংপুর জেলা বিএনপির সদস্য ও পীরগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক মাহমুদ উন নবী চৌধুরী পলাশ।
প্রায় ইউনিয়নে ইফতার মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর জেলা বিএনপির আহবায়ক সাইফুল ইসলাম। ও আহ্বায়ক কমিটির সদস্য সচিব আনিসুর রহমান লাকু।
প্রধান অতিথির বক্তব্য তিনি বলেন, দেশের মানুষ আজ দিশেহারা। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি পবিত্র মাহে রমজান মাসে অনেকেই মুখে খেজুর দিয়ে ইফতার করতে পারছে না।
মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে বর্তমান প্রধানমন্ত্রী হাসিনা ওয়াজেদ। তিনি সকল নেতাকর্মীর উদ্দেশ্যে বলেন আগামীতে আন্দোলনের ডাক দেয়া হবে আপনারা সকলেই প্রস্তুত থাকবেন।
জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিয়েই আমরা ঘরে ফিরবো ইনশাল্লাহ ।
এসময় উপস্হিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক জাকির হোসেন, যুগ্ন আহবায়ক, মোস্তাফিজার রহমান সেলিম, শাহিনুজ্জামান শাহিন, রফিকুল ইসলাম সাজু, নুরুল ইসলাম, খায়রুল ইসলাম বাবলু, ও শরিফুল ইসলাম, প্রভাষক রায়হান কবির মোস্তাফিজুর রহমান মোস্তফা ।
পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল আজাদ, সদস্য সচিব এম এইচ আর ইয়াতিমুল হাসান লিটন, যুগ্ক মাষ্টার, দুদু মন্ডল, মামুনুর রশিদ মামুন।
এসময় আরো উপস্হিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক আনিছুর রহমান আনিছ, সদস্য সচিব আব্দুস ছালাম, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনোয়ার হোসেন মনু,
সদস্য সচিব আনোয়ার হোসেন রতন ছাত্রদল আহ্বায়ক মোস্তাফিজার রহমান মিলু সরকার সহ উপজেলা ও পৌর বিএনপির সকল সদস্য বৃন্দ উপস্হিত ছিলেন।
Leave a Reply