পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর
- আপডেট সময় : ১১:৪১:০৫ অপরাহ্ন, শুক্রবার, ১৫ অগাস্ট ২০২৫ ৮৮ বার পড়া হয়েছে
পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর
পিকআপের ধাক্কায় প্রাণ গেল দুই শিক্ষার্থীর।
কুষ্টিয়ার ভেড়ামারায় মোটরসাইকেলে ঘুরতে গিয়ে পিকআপের ধাক্কায় প্রাণ গেল ২ শিক্ষার্থীর। শুক্রবার বেলা ছয়টার দিকে কুষ্টিয়া ঈশ্বরদী মহাসড়কে ১৬ দাগ যাত্রী ছাউনি কাছে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন দৌলতপুর উপজেলার সালিমপুর গ্রামের নিপুন আলীর ছেলে নাহিন ইসলাম ও মথুরাপুর স্কুল পাড়ার কোরবান আলীর ছেলে সিয়াম উদ্দিন। তারা কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট এর প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন।
ভেড়ামারা থানার ওসি আব্দুর রব তালুকদার জানান, সিয়াম ও নাহিনসহ ১০-১২ জন কয়েকটি মোটরসাইকেলে ভেড়ামারা লালনশাহ সেতু এলাকায় ঘুরতে যান। একটি মোটরসাইকেলে ছিলেন নাহিন ও সিয়াম। একপর্যায়ে এই দুজন নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি পিকআপ ভ্যানের সাথে ধাক্কা মারে। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন।
পড়ুন>>পবায় একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার
নাহিন ইসলামের চাচা বিপ্লব হোসেন জানান, নাহিন মেধাবী ছাত্র ছিল। সে কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী। তার এই আকস্মিক মৃত্যু পরিবারের কেউ মেনে নিতে পারছেন না।
এদিকে নিহতের ঘটনায় তাদের পরিবারের শোকের মাতন চলছে। শুক্রবার রাত সাড়ে আটটার দিকে মরদেহ নিজ নিজ বাড়িতে পৌঁছালে শোকে এলাকার বাতাস ভারী হয়ে ওঠে।


























