পাইকগাছায় খাস খাল অবমুক্ত করায় ৩,০০০ একর জমির জলাবদ্ধতা নিরসন
- আপডেট সময় : ০৮:৫০:০৪ অপরাহ্ন, শনিবার, ১৭ সেপ্টেম্বর ২০২২ ৩১০ বার পড়া হয়েছে
পাইকগাছা(খুলনা)থেকে শেখ খায়রুল ইসলাম :-খুলনার পাইকগাছাতে ১৭ আগস্ট শনিবার সকালে উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের উদ্যোগে ৯নং চাঁদখালী ইউনিয়নের ফেদুয়ার আবাদ উটকাঠি খাল অবমুক্ত করা হয়। এর ফলে প্রায় ৩,০০০ একর ধানের জমির জলাবদ্ধতা নিরসন হয়েছে।
জানা গেছে, প্রায় ১০০ একর সরকারি খাস খাল দখলে ছিলেন ফেদুয়ার আবাদের নলিত বিশ্বাসের ছেলে সন্তোষ বিশ্বাস, অসিম বাছাড়ের স্ত্রী ডলি বাছাড়, আব্দুস সাত্তারের ছেলে আব্দুস সোবহান, সোহরাব গাজীর ছেলে আব্দুর রহমান ও ওয়ায়েজ করনী, চক কাওয়ালীর আনোয়ার গাজীর ছেলে শাহিনুর রহমান, কাটাবুনিয়ার সাজ্জাদ গাজীর ছেলে আব্দুর রহমান গাজী, কালিদাসপুরের ইয়াকুব আলী গাজীর ছেলে শাহাদাত গাজী, ছবেদ আলী গাজীর ছেলে কুবাত গাজী এবং কানুয়ার ডাঙ্গার ফয়েজউদ্দীন ঢালীর ছেলে কামাল ঢালী।
উপজেলা পরিষদ ও উপজেলা প্রশাসনের যৌথ অভিযানে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু নেতৃত্ব প্রদান করেন । এছাড়াও অভিযানের সময় উপজেলা ভাইস চেয়ারম্যান শিয়াবুদ্দীন ফিরোজ বুলু, ৯নং চাঁদখালী ইউনিয়নের চেয়ারম্যান শাহজাদা মোঃ আবু ইলিয়াস, চাঁদখালী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মোঃ কামরুল হাসান, ৭,৮,৯নং ওয়ার্ড সংরক্ষিত মহিলা ইউপি সদস্য এস্নোয়ারা বেগম, ৫নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আনিসুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন ।
উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মমতাজ বেগম এর নির্দেশে উক্ত অভিযানে আইন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষক মোঃ আলতাফ হোসেন, আনসার কমান্ডার আবু হানিফ, ইউনিয়ন লিডার মোঃ ফয়সাল হোসেন, আনসার সদস্য আরিফুল হক ও বশির আহমেদ শৃঙ্খলা রক্ষায় ভূমিকা পালন করেন ।
এ ছাড়া স্থানীয় শত শত গ্রামবাসীর সম্মুখে উক্ত সরকারি খাস খাল কেটে দিয়ে জলাবদ্ধতা নিরসনের ব্যবস্থা করা হয়। এতে এলাকার ধানের জমির জলাবদ্ধতা নিরসন হওয়ায় এলাকাবাসীর স্বস্তি প্রকাশ করে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























