পাইকগাছায় ক্রিয়া প্রেমীদের সেতুবন্ধন করলো সাবেক কৃতি ফুটবলারদের সমন্বয়ে প্রীতি ফুটবল ম্যাচ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পাইকগাছায় ক্রিয়া প্রেমীদের সেতুবন্ধন করলো সাবেক কৃতি ফুটবলারদের সমন্বয়ে প্রীতি ফুটবল ম্যাচ : দৈনিক সৃষ্টি নিউজ
রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় পেল বাংলাদেশ, ৯ উইকেটে হারাল স্বাগতিকদের অস্ট্রেলিয়াকে হারাতে বাংলাদেশের লক্ষ্য ৫৭ রান রোববার কিশোরগঞ্জ সফরে প্রধানমন্ত্রী: জাতীয় মৎস্য পক্ষের উদ্বোধন করবেন তারেক রহমান বিদ্যুৎ ও গ্যাস সংকটের জন্য দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান লেবাননে ইসরাইলি বিমান হামলায় শিশুসহ ১১ জন নিহত বিএনপি সরকারের ছয় মাস: তারেক রহমানের নেতৃত্বে প্রত্যাশা ও প্রাপ্তির হিসাব ধর্ষণের অভিযোগের জেরে ভাইয়ের হাতে প্রাণ গেল ভাইয়ের পুরান ঢাকায় মার্কেটের ১৩ তলায় বিক্রয়কর্মীর ওপর হামলা, মৃত্যু লোডশেডিং ও গ্যাস সংকট নিয়ে দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান ১৬ আগস্ট ২০২৬: সারা দেশে বৃষ্টি-বজ্রবৃষ্টির সম্ভাবনা, কোথাও ভারী বর্ষণ

পাইকগাছায় ক্রিয়া প্রেমীদের সেতুবন্ধন করলো সাবেক কৃতি ফুটবলারদের সমন্বয়ে প্রীতি ফুটবল ম্যাচ

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : রবিবার, ৪ সেপ্টেম্বর, ২০২২
পাইকগাছায় ক্রিয়া প্রেমীদের সেতুবন্ধন করলো সাবেক কৃতি ফুটবলারদের সমন্বয়ে প্রীতি ফুটবল ম্যাচ

পাইকগাছা খুলনা থেকে শেখ খায়রুল ইসলাম : পাইকগাছায় সাবেক কৃতি ফুটবলারদের সমন্বয়ে এক প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।শনিবার বিকালে পাইকগাছা সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এ প্রীতি ফুটবল ম্যাচ  অনুষ্ঠিত হয়েছে।এতে পাইকগাছা ও কয়রা উপজেলার সাবেক কৃতি ফুটবলারা অংশগ্রহন করেন।

৯০ মিনিটের খেলায় গোল শুন্য অবস্থায় শেষ হয়।পরবর্তীতে টাইব্রেকারে পাইকগাছা ফুটবল একাদশ কে ২/০গোলে পরাজিত করে কয়রা ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।অতিথিবৃন্দগণ বিজয়ী দল, রানার্স আপ দল,শ্রেষ্ট খেলোয়াড়ের মাঝে পুরস্কার বিতরণ করেন।

আয়োজক কমিটির সভাপতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মমতাজ বেগম। উপজেলা পরিষদ, থানা ও পৌরসভা আয়োজিত, সাবেক কৃতি ফুটবলারদের প্রীতি ফুটবল ম্যাচে প্রধান অতিথি হিসাবে উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু উপস্থিত ছিলেন এবং পৌর মেয়র সেলিম জাহাঙ্গীর,ওসি জিয়াউর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এ ছাড়াও এতে সোলাদানা ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান গাজী,প্রধান শিক্ষক অজিতকুমার সরকার,বড়দল ইউপি চেয়ারম্যান জগদীশ চন্দ্র সানা,কয়রা ইউপি চেয়ারম্যান আব্দুস ছামাদ গাজী,প্রভাষক শাহনেওয়াজ শিকারী,পৌর প্যানেল মেয়র মাহবুবুর রহমান রঞ্জু,ষোলআনা ব্যবসায়ী সমিতির সভাপতি জি এম শুকুরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক দিলীপ চন্দ্র সানা, প্রধান ম্যাচ রেফারি এবং একরামুল ইসলাম ও এ্যাডঃ মঞ্জুরুল ইসলাম সহকারী রেফারি হিসাবে ম্যাচটি পরিচালনা করেন । খেলাটির ধারাবর্ণনায় ছিলেন নুরুজ্জামান টিটু ও আশরাফুল ইসলাম।

অতিথিবৃন্দদের শুভেচ্ছা বক্তব্যে শেষে বিজয়ী দলের পক্ষে ট্রপি গ্রহন করেন,অধিনায়ক আমাদী ইউপি চেয়ারম্যান জিয়াউর রহমান জুয়েল,কয়রা সদর ইউপি চেয়ারম্যান এস এম বাহারুল ইসলাম। রানার্স আপ দলের পক্ষে ট্রপি গ্রহন করেন গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি এম আব্দুস ছালাম কেরু, অধিনায়ক আজিবর রহমান সহ দলের খেলোয়াররা।সেরা খেলোয়াড়ের পুরস্কার গ্রহন করেন, সাবেক কৃতি ফুটবলার ও গড়ইখালী ইউপি চেয়ারম্যান জি এম আব্দুস ছালাম কেরু।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!