পাইকগাছায় কপোতাক্ষ নদে জালে মাছের পরিবর্তে মিললো শিবলিঙ্গ   : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
পাইকগাছায় কপোতাক্ষ নদে জালে মাছের পরিবর্তে মিললো শিবলিঙ্গ   : দৈনিক সৃষ্টি নিউজ
বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
মিনেসোটায় ডেমোক্রেটিক পার্টির প্রাইমারিতে ইলহান ওমরের বড় জয় সরকারি ভাতা নিয়ে ‘খেপ’ খেলা ফুটবলারদের সতর্ক করার পরিকল্পনা ক্রীড়া প্রতিমন্ত্রীর সালমান শাহ মামলা: আশরাফুল হক ডনের জামিন আবেদন নাকচ নতুন মন্ত্রিসভায় প্রবাসী কল্যাণ ও শ্রম মন্ত্রণালয়ের দায়িত্ব পেলেন আরিফুল হক চৌধুরী কাতার-ওমান কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর: কৌশলগত অংশীদারিত্ব ও সমৃদ্ধির নতুন দিগন্ত সিলেটের রায়নগরে ফ্ল্যাট থেকে তিনজনের মৃত অবস্থায় পাওয়ার ঘটনায়: তদন্তে পুলিশ মাধ্যমিক বিদ্যালয়ে ইংরেজি ও গণিত শিক্ষকদের বড় অংশেরই নেই সংশ্লিষ্ট বিষয়ে ডিগ্রি বন্ধ থাকা তিন রাষ্ট্রায়ত্ত পাটকল চালুর উদ্যোগ: বেসরকারি খাতে লিজ চুক্তি স্বাক্ষর মুন্সীগঞ্জের গজারিয়ায় ব্যবসায়ীর বাড়িতে সম্পদ সংক্রান্ত ঘটনায়: ১৫ লাখ টাকার মালামাল লুট পাকিস্তান-বাংলাদেশ সম্পর্ক: নতুন ভূরাজনৈতিক বাস্তবতায় কৌশলগত পুনর্বিন্যাস

পাইকগাছায় কপোতাক্ষ নদে জালে মাছের পরিবর্তে মিললো শিবলিঙ্গ  

সৃষ্টি ডেস্ক :
  • প্রকাশিত : শনিবার, ২০ আগস্ট, ২০২২
পাইকগাছায় কপোতাক্ষ নদে জালে মাছের পরিবর্তে মিললো শিবলিঙ্গ  

পাইকগাছা(খুলনা) থেকে শেখ খায়রুল ইসলাম:- খুলনার পাইকগাছায় কপোতাক্ষ নদে  জেলের জালে মাছের পরিবর্তে আটকা পড়লো ১শ কেজি ওজনের শিবলিঙ্গ।জানা গেছে, শুক্রবার বিকেলে উপজেলার হরিঢালী ইউনিয়নের গোলাবাটীস্থ কপোতাক্ষ নদে জগদীশ-অঞ্জনা বিশ্বাস দম্পত্তি প্রতিদিনের ন্যায় মাছ ধরার জন্য জাল পাতেন।কিন্তু জাল তোলার সময় পানিতে জাল আটকে যায়।পানিতে নেমে জাল তোলার সময় এ শিবলিঙ্গের সন্ধান পান।

তারা শিব লিঙ্গটি উদ্ধার করে হরিঢালীর ৫ নং ওয়ার্ড সদস্য  আজিজুল খাঁ ও ইউপি চেয়ারম্যান আবু জাফর সিদ্দিকী রাজুকে উক্ত বিষয়ে জ্ঞাত করেন এবং শনিবার দুপুরে থানায় হস্তান্তর করেন।

শিবলিঙ্গের উদ্ধার সম্বন্ধে নোয়াকাটির মালোপাড়ার বাসিন্দা জগদীশ-অঞ্জনা দম্পতি বলেন,মাছধরার জন্য আমরা প্রতিদিনের ন্যায় কপোতাক্ষ নদে পাটাজাল পাতি।জাল তোলার সময় বাঁধা পেলে নদে নেমে এ শিবলিঙ্গের সন্ধান পেয়ে তা উদ্ধার করে বাড়িতে এনে সকলের খবর দেই।

এ বিষয়ে ওসি জিয়াউর রহমান বলেন, প্রায় ১শ কেজি ওজনের ৩ ফুট উচ্চতা বিশিষ্ট শিবলিঙ্গটি কষ্টি পাথরের কিনা তা পরীক্ষা ছাড়া এ মুহূর্তে কিছুই বলা যাচ্ছে না।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!