পবিত্র রমজানকে সামনে রেখে রাণীশংকৈলে মোবাইল কোর্টে জরিমানা
- আপডেট সময় : ১০:১৬:৪৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬ ১২২৫১ বার পড়া হয়েছে
পবিত্র রমজানকে সামনে রেখে রাণীশংকৈলে মোবাইল কোর্টে জরিমানা
পবিত্র রমজানকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল পৌরসভা এলাকার বন্দর চৌরাস্তা বাজারে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) দুপুরে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মুজিবুর রহমান।
পড়ুন>>রাণীশংকৈলে গাড়ীর হেডলাইট জ্বালিয়ে ভাষা শহীদদের শ্রদ্ধা নিবেদন
অভিযানকালে অতিরিক্ত মূল্যে পণ্য বিক্রি এবং মূল্য তালিকা প্রদর্শন না করার অভিযোগে পাঁচ ব্যবসায়ীকে পৃথক মামলায় মোট ৩ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, সতর্ক করার পরও নির্ধারিত নিয়ম না মানায় তাঁদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হয়। এ সময় ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি, দৃশ্যমান স্থানে মূল্য তালিকা টানানো এবং পাকা ভাউচার সংরক্ষণের বি¡ষয়ে নির্দেশনা দেওয়া হয়।
পড়ুন>> অমর একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি প্রধানমন্ত্রীর গভীর শ্রদ্ধা
রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসনের এ ধরনের তদারকি অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে। অভিযান পরিচালনায় রাণীশংকৈল থানা পুলিশ-এর একটি চৌকস দল সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে বাজার মনিটরিং ও মোবাইল কোর্ট কার্যক্রম ভবিষ্যতেও চলমান থাকবে বলে প্রশাসন জানিয়েছে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ


























