নীলফামারীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুদকের অভিযান : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুদকের অভিযান : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

নীলফামারীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : বুধবার, ১৪ মে, ২০২৫
নীলফামারীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

 

 

নীলফামারীর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে দুদকের অভিযান

 

নীলফামারীতে ২৫০শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

 

 

বুধবার (১৪ মে) সকাল থেকে দুপুর পর্যন্ত দুদক সমন্বিত জেলা কার্যালয় রংপুরের সহকারী পরিচালক বেলাল হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করে চার সদস্যের একটি টিম। এ সময় দুদকের উপ-সহকারী পরিচালক জয়ন্ত সাহা ও সহকারী পরিচালক মঞ্জুরুল হক উপস্থিত ছিলেন।

 

 

অভিযানকালে ঔষধ সরবরাহ, চিকিৎসা সেবার নানা দিক, জনবল নিয়োগসহ বিভিন্ন বিষয়ের উপর তথ্য যাচাই করে অভিযানিক দল।

পড়ুন>>হার্ট ফাউন্ডেশন হাসপাতালের জন্য জমি বরাদ্দের দলিল হস্তান্তর

 

হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ, সহকারী পরিচালক ডা. আব্দুল্লাহ হেল মাফিসহ নার্স ও ভান্ডার রক্ষকের সাথে কথা বলেন টীমের সদস্যরা।

 

 

 

অভিযান শেষে সাংবাদিকদের দুদক সহকারী পরিচালক বেলাল হোসেন জানান, আমরা হাসপাতালে বিভিন্ন সেবা ও জনবল নিয়োগ সংক্রান্ত তথ্য যাচাই বাছাই করেছি। সেগুলো লিপিবদ্ধ করা হয়েছে এবং কমিশনে পাঠানো হবে। কমিশন এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

 

 

জানতে চাইলে নীলফামারী জেনারেল হাসপাতালের তত্বাবধায়ক ডা. আবু বিন হাজ্জাজ জানান, ঔষুধসহ কয়েকটি বিষয় নিয়ে দুদক টিম পর্যালোচনা করেছে। আমরা সর্বাত্মক সহযোগীতা করেছি টিমকে।

 

 

সকালে শুরু হওয়া অনুসন্ধ্যান দুপুরে শেষ করেন দুদক টিমের সদস্যরা।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!