ঢাকা ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
এনসিসি ব্যাংকে শাখা ব্যবস্থাপক পদে নিয়োগ তাড়াশ উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিঃ পরিচালনা পর্ষদ নির্বাচন রাণীশংকৈলে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে নির্ভুল তথ্য সংগ্রহে প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন দোহা–রিয়াদ রুটে কাতার এয়ারওয়েজের একাধিক ফ্লাইট বাতিল বিরল ও পীরগঞ্জ সীমান্তে বিজিবির পৃথক অভিযানে ইয়াবা ও মদ উদ্ধার রাণীশংকৈলে দুর্গাপূজা উপলক্ষে প্রস্তুতি সভা, ৫৫ মণ্ডপের নিরাপত্তায় জোর মাদরাসার সাবেক উপাধ্যক্ষের পেনশন বণ্টন নিয়ে পরিবারের বিরোধ তাহিরপুরে থমকে গেছে ছাত্রী যৌন হয়রানির অভিযোগের বিচার দিল্লিতে নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিক্ষোভে মমতা বন্দ্যোপাধ্যায় ও স্থানীয় সরকারব্যবস্থা জনগণের কাছে ফেরাতে চায় সরকার: মঈন খান

নীলফামারীর ডিমলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত।

সিরাজগঞ্জ থেকে মোঃ লুৎফর রহমান লিটন
  • আপডেট সময় : ১২:০৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩ ১৭০ বার পড়া হয়েছে

নীলফামারীর ডিমলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

সারা দেশের সাথে নীলফামারীর ডিমলা উপজেলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।

বিস্তারিত বাদশা সেকেন্দার ভুট্টুর তথ্য ও ভিডিও চিত্রে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের আয়োজনে, প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগিতায় দিনব্যাপী এই প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৫-ফেব্রুয়ারী) সকালে উপজেলা পরিষদ চত্তরে প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা-২০২৩ এর শুভ উদ্বোধন করেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

মেলার উদ্বোধন শেষে বিভিন্ন পশু-পখী ও গো-খামারীদের স্টলগুলো ঘুরে ঘুরে পরিদর্শন করেন অতিথি বৃন্দরা এবং প্রাকৃতিক দূর্যোগে ক্ষতিগ্রস্ত গো-খামারীদের হাতে গো-খাদ্য ও ভিটামিন তুলে দেন।
প্রদর্শনী এই মেলায় বিভিন্ন খামারীদের ৪২টি স্টল অংশ গ্রহণ করে।

উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা শাহিনুর ইসলাম শাহিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: মদন কুমার রায়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বেলায়েত হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি সাংসদ আফতাব উদ্দিন সরকার বলেন, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা হলেন গরীব বান্ধব এবং জনবান্ধব সরকার।

তিনি আছেন বিধায় আজকে বাংলাদেশ উন্নয়নের রোল মডেলে পরিনত হয়েছে। তিনি আছেন বলেই এ দেশে একটা মানুষও না খেয়ে থাকে না।

তিনি আরও বলেন, শুধু মুখেই জয়-বাংলা, জয়-বঙ্গবন্ধু বললে হবে না, তা ধারণ করতে হবে, যদি মুখে শ্লোগানের খই ফুটাই আর সেই শ্লোগানের কাজ না করি তাহলে আমাদের উন্নতি ব্যাহত হবে।

তাই জয়-বাংলা, জয়-বঙ্গবন্ধু শ্লোগানের সাথে মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে দেশটাকে সবাই মিলে এগিয়ে নিতে হবে।

এসময় অনুষ্ঠনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান আয়শা সিদ্দীকা,

ডিমলা থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান সহিদুজ্জামান সরকার।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা তপন চন্দ্র বর্মন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের এল,এম,পি বাদশা সেকেন্দার ভুট্টু, হাবিবুর রহমান হাবিব প্রমুখ৷

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নীলফামারীর ডিমলায় দিনব্যাপী প্রাণিসম্পদ প্রদর্শনী মেলা অনুষ্ঠিত।

আপডেট সময় : ১২:০৭:৩৯ পূর্বাহ্ন, রবিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৩