নীলফামারীতে সিএনজি ও পিকআপ এর সংঘর্ষে ২ নিহত আহত ১ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে সিএনজি ও পিকআপ এর সংঘর্ষে ২ নিহত আহত ১ : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৫:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

নীলফামারীতে সিএনজি ও পিকআপ এর সংঘর্ষে ২ নিহত আহত ১

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : বুধবার, ২০ মার্চ, ২০২৪
নীলফামারীতে সিএনজি ও পিকআপ এর সংঘর্ষে ২ নিহত আহত ১

নীলফামারীতে সিএনজি ও পিকআপ এর সংঘর্ষে ২ নিহত আহত ১

নীলফামারীতে সিএনজি চালিত অটোরিকশা আর পিকআপের মুখোমুখি সংঘর্ষে ব্যাংক কর্মকর্তাসহ দুইজন নিহত হয়েছেন।

এতে অটোরিকশায় থাকা আরও একজন গুরুতর আহত অবস্থায় নীলফামারী হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

ঘটনার সরেজমিনে জানা যায়, নীলফামারী পৌর এলাকার সৈয়দপুর মহাসড়কের জোড় দরগায় আজ বুধবার সকাল সাড়ে আটটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত দু’জন হলেন নওগাঁ জেলার খাস নওগাঁর বাসিন্দা ও নীলফামারী মার্কেন্টাইল ব্যাংক শাখার অফিসার নুরে আলম সিদ্দিকী (৩৬) এবং সৈয়দপুর উপজেলার বাসিন্দা, জলঢাকা উপজেলা মৎস্য অফিসের অফিস সহকারী আবু তাহের (৫২)।

এ ছাড়াও শাহাবুদ্দিন নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। আহত শাহাবুদ্দিন নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি আছেন।

প্রতক্ষদর্শী জানান, সকালে সৈয়দপুর থেকে নীলফামারীতে আসা অটোরিকশাটি পৌর এলাকার ৯ নং ওয়ার্ডেট জোড় দরগা এলাকায় পৌঁছালে একটি পিকআপ ভ্যান ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন।

এই বিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ তানভিরুল ইসলাম পিপিএম ঘটনার সত্যতা নিশ্চিত করে সৃষ্টি নিউজকে বলেন, ঘটনাস্থলে দু’জন নিহত হয়েছে এবং একজন নীলফামারী জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!