নীলফামারীতে সড়ক দুর্ঘটনায় একজন যুবক নিহত হয়েছেন।
শুক্রবার সকালে নীলফামারী সদর উপজেলার ডুলিয়া বাজার শালমারা এলাকায় কুকুরের সাথে ধাক্কার পর ব্যাটারি চালিত অটো রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে সৌরভ ইসলাম (২১) নামের এই যুবকের মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান নিহত যুবক মোটরসাইকেলটি হাই স্পিটে চালানোর কারণে এমনটি হয়েছে। মোটর সাইকেল চালক কুকুরের সাথে ধাক্কা খেয়ে পড়েযায়। পড়ে যাওয়ার মুহুর্তে ব্যাটারি চালিত অটো রিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে মারা যায়।
এছাড়াও আরো কয়েকজন প্রত্যেক্ষদর্শী জানান, নিহত যুবক মোটরসাইকেলটিকে যেভাবে চালাচ্ছিলো সে ক্ষেত্রে তার মাথায় যদি হেলমেট থাকতো তাহলে এমনটা হতো না। সে পড়ে যাওয়া মাত্র অটো রিক্সার সাথে ধাক্কা খেয়ে তার মাথা ফেটে যায় এবং প্রচুর রক্ত ক্ষরণের কারণে তার মৃত্যু হয় ।
এবিষয়ে নীলফামারীর সদর থানার অফিসার ইনচার্জ খান মোহাম্মদ শাহরিয়ার বলেন খবর পাওয়া মাত্রা সেখানে পুলিশ পাঠানো হয়েছে এবং লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি সব কাজ শেষ করে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে। ঘাতক অটোরিকশাটিকে আটক করার চেষ্টা চলছে ।
Leave a Reply