নীলফামারীতে রেল ব্যারিকেড ট্রাকের ধাক্কায় নিহত ১ আহত ৩ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে রেল ব্যারিকেড ট্রাকের ধাক্কায় নিহত ১ আহত ৩ : দৈনিক সৃষ্টি নিউজ
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
২৫ আগস্ট ২০২৬; আজকের আবহাওয়া: দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি ও ভারী বর্ষণের সম্ভাবনা আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের নামাজের সময়সুচী শুভ সকাল; আজ মঙ্গলবার ২৫ আগষ্ট ২০২৬: আজকের পূর্ণাঙ্গ পঞ্জিকা সরকারের গঠনমূলক সমালোচনায় সক্রিয় থাকার পরামর্শ সম্পাদকদের, সহিংসতা পরিহারের আহ্বান সমাজ পরিবর্তনের নেতৃত্বে আলো ছড়াচ্ছেন ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থীরা নিষেধাজ্ঞার শঙ্কায় বিপর্যস্ত ইরানের অর্থনীতি: ডলারের বিপরীতে রিয়ালের রেকর্ড দরপতন কঠোর ভাবমূর্তি ভেঙে জেন-জির মন জয়ে ইনস্টাগ্রামে মোদি: কতটা সফল বিজেপি? এনএসডিএ’র সদস্য পদে নিয়োগ পেলেন ড. এম. মুজিবুর রহমান বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে ৮ পদে নিয়োগ: আবেদন করুন ২৩ সেপ্টেম্বরের মধ্যে কাউনিয়ায় শিক্ষক কর্মচারীদের মাঝে গাছের চারা বিতরণ

নীলফামারীতে রেল ব্যারিকেড ট্রাকের ধাক্কায় নিহত ১ আহত ৩

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : মঙ্গলবার, ১৪ মার্চ, ২০২৩
নীলফামারীতে রেল ব্যারিকেড ট্রাকের ধাক্কায় নিহত ১ আহত ৩

নীলফামারীর সৈয়দপুর শহরের ফল আড়তে রেলপাতের খুঁটির ধাক্কায় আব্দুল হাকিম (৫০) নামে বরই ব্যবসায়ী নিহত হয়েছে।

আজ মঙ্গলবার সকাল ৮টার দিকে শহরের পাঁচমাথা মোড়ের রেলপথ সংলগ্ন ফলের আড়তে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে ৩ ফল ব্যবসায়ী।

নিহত ফল ব্যবসায়ী আব্দুল হাকিম রংপুরের মিঠাপুকুর উপজেলার বড়বালা ইউনিয়নের মালিকাদহ গ্রামের মৃত আব্দুল হালিমের ছেলে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, আড়তের পরিত্যক্ত রেলপাতের একটি খুঁটির পাশে দাঁড়িয়ে পাইকারী দরে বরই বিক্রি করছিল হাকিম।

এ সময় আঙ্গুরের একটি ট্রাক (যশোর-ট-১১-৩৬৬০) মালামাল খালাসের জন্য আড়তে ঢুকতে গিয়ে রেলপাতের খুঁটির সাথে সজোরে ধাক্কা লাগে। এতে খুঁটির পাশে দাঁড়িয়ে থাকা বরই ব্যবসায়ী আব্দুল হাকিমের মাথার সাথে ধাক্কা লাগে রেলপাতের খুঁটিটি। এতে মাথা ফেটে গিয়ে মাটিতে লুটিয়ে পড়ে ঘটনাস্থলে মারা যায় বরই ব্যবসায়ী হাকিম।

এ ঘটনায় গুরুতর আহত হয় আরো তিনজন খুচরা ও পাইকারী ব্যবসায়ী। এরা হলেন মিঠাপুকুরের মালিকাদহ গ্রামের আবু তালেবের ছেলে আল আমিন (২৩), সৈয়দপুর শহরের পুরাতন বাবুপাড়ার আলিম উদ্দিনের ছেলে আলমগীর হোসেন (২৯) ও হাতিখানা মহল্লার ইউসুফ আলীর ছেলে ইকবাল হোসেন (৩৬)। স্থানীয় ব্যবসায়ীরা আহতদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ভর্তি করায়।

সৈয়দপুর থানার উপ-পরিদর্শক আবু তারেক দীপু জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে।

আইনী প্রক্রিয়া শেষে মরদেহটি তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হবে। ট্রাকটিকে আটক করা হয়েছে। তবে ট্রাকের চালক ও হেলপার পলাতক থাকায় তাদের আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!