নীলফামারীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালন
- আপডেট সময় : ১০:২৩:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ ৮২ বার পড়া হয়েছে
নীলফামারীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবস পালন
নীলফামারীতে মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী দিবসে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ।
২৬শে জুন মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস ২০২৫ উপলক্ষ্যে নীলফামারীতে র্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়েছে।
জেলা প্রশাসন কার্যালয় ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসন কার্যালয়ের প্রাঙ্গনে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসন কার্যালয়ে এসে শেষ হয়ে সম্মেলন কক্ষে আলোচনা সভা হয়। আলোচনা সভা শেষে শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নীলফামারী জেলার সুযোগ্য জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আবদুস সামাদ শিকদার।
পড়ুন>> নওগাঁ জেলা টেম্পু ও সিএনজি অটোরিকশা মালিক সমিতির মৃত্যু জনিত অনুদান প্রদান
স্বাগত বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের নীলফামারী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খাঁন। এ-সময় উপস্থিত ছিলেন জেলার অতিরিক্ত পুলিশ সুপার মহসিন, জেলা প্রবেশন অফিসার মো ফরহাদ হোসেন, জেলা তথ্য অফিসার মোঃ বায়েজীদ হোসেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলা শাখার যুগ্ম আহ্বায়ক বোরহান আহমেদ, দ্বীপ্তমান মানবউন্নয়ন ও সমাজকল্যাণ সংস্থার সভাপতি আব্দুল মোমিন সহ আরো অনেকে।
অতিথিবৃন্দ বক্তব্যে বলেন, প্রতি বছর ২৬শে জুন বিশ্বজুড়ে মাদকের অপব্যবহার ও অবৈধ পাচার রোধে দিবসটি পালিত হয়। মাদক হলো সামাজিক ব্যাধি। এই সামাজিক ব্যাধি থেকে আমাদের মুক্ত হতে হবে। আমাদের ভাই-বোন, ছেলে-মেয়ে সবাই কোন না কোনোভাবে মাদকে জড়িয়ে পড়ছে।
পড়ুন>>কুড়িগ্রামের ফুলবাড়ীসহ পর্যায়ক্রমে পুরো জেলাকে মাদকমুক্ত করা হবে- ডিসি নুসরাত সুলতানা
বর্তমানে কিশোর ও শিশুদের মধ্যেও মাদক সেবনের প্রবণতা বেড়েছে। মাদক থেকে কীভাবে আমরা মুক্ত হতে পারি, এ সম্পর্কে সবাইকে সচেতন করতে হবে। যেভাবেই হোক আমাদের সমাজ থেকে মাদককে উচ্ছেদ করতে হবে। মাদক যেন বাইরে থেকে ঢুকতে না পারে।
Social Media
Communication
Bookmarking
Developer
Entertainment
Academic
Finance
Lifestyle
নিউজটি শেয়ার করুন
-
সর্বশেষ সংবাদ
-
জনপ্রিয় সংবাদ

























