নীলফামারীতে অটোভ্যানের চাকায় ওড়না জড়িয়ে নারাীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নীলফামারীতে অটোভ্যানের চাকায় ওড়না জড়িয়ে নারাীর মৃত্যু : দৈনিক সৃষ্টি নিউজ
শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামের দায়িত্বে প্রতিমন্ত্রী মীর শাহে আলম, নতুন প্রত্যাশায় জেলাবাসী মক্কায় বিশেষ প্রার্থনা ও তরুণদের প্রতি রাখি সাওয়ান্তের আবেগঘন বার্তা ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন থেকে বিরোধী দলের ওয়াকআউট শেখ হাসিনাকে ফেরাতে ভারতের কাছে প্রস্তাব ও ইন্টারপোলে রেড নোটিশের আবেদন বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানির অভিযোগ আমলে না নিলে কঠোর ব্যবস্থা নেবে ইউজিসি চট্টগ্রামে রবির এলিট পার্টনার নেটওয়ার্ক সম্প্রসারণ: নতুন অংশীদার ও অ্যাওয়ার্ড প্রদান বিদ্যুৎ বিভাগের কোম্পানিগুলোর চাকরিবিধি সংশোধনে ১০ সদস্যের কমিটি গঠন তুরস্ক-কাতার দ্বিপক্ষীয় বাণিজ্য ৫ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য এসএ টিভিতে আসছে জনপ্রিয় দুই ইসলামিক ধারাবাহিক ‘মুহাম্মদ (সা.)’ ও ‘ইউসুফ-জুলেখা গবেষণায় অনন্য অবদানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬২ শিক্ষক পেলেন বিশেষ সম্মাননা

নীলফামারীতে অটোভ্যানের চাকায় ওড়না জড়িয়ে নারাীর মৃত্যু

নীলফামারী থেকে তপন দাস
  • প্রকাশিত : বৃহস্পতিবার, ৪ এপ্রিল, ২০২৪
নীলফামারীতে অটোভ্যানের চাকায় ওড়না জড়িয়ে নারাীর মৃত্যু

নীলফামারীতে অটোভ্যানের চাকায় ওড়না জড়িয়ে নারাীর মৃত্যু

নীলফামারীতে চলন্ত অটোভ্যানের চাকায় শরীরের ওড়না পেচ লাগিয়ে মৃত্যু হয়েছে রাবেয়া বেগম (২৫) নামে এক নারীর। বৃহস্পতিবার দুপুরে নীলফামারীর জলঢাকা উপজেলার শিমুল বাড়ি ইউনিয়নের দক্ষিণ বেরুবন্ধ ময়দানের পাড় নামক এলাকায় এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটে।

নিহত রাবেয়া বেগম শিমুল বাড়ি ইউনিয়নের তেলিপাড়া এলাকার মোহাম্মদ সবুজ ইসলামের স্ত্রী।

পুলিশ ও স্হানীয় সুত্রে জানা যায় নিহত রাবেয়া বেগম মীরগঞ্জ বাজার থেকে অটোভ্যান করে বাড়ি ফেরার পথে দক্ষিণ বেরুবন্ধ ময়দানের পাড় এলাকায় পৌঁছালে তার অসাবধানতার কারনে গলায় থাকা তার ওড়নাটি ভ্যানের চাকায় জড়িয়ে গেলে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ।

পরে আহত রাবেয়া বেগম স্হানীয়রা উদ্ধার করে নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে হাসপাতালে কর্তব্যরত থাকা চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এবিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মোহাম্মদ মোক্তারুল আলম বিষয় টি নিশ্চিত করে বলেন খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে আমাদের পুলিশের একটি টিম যায়। এবং বর্তমানে নিহত রাবেয়া বেগম এর লাশটি নীলফামারীর সদর হাসপাতালের মর্গে রয়েছে এবং এবিষয়ে আইনি ব্যবস্থা আমাদের প্রক্রিয়াধীন আছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!