নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে থাকবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট -এম আবদুল্লাহ : দৈনিক সৃষ্টি নিউজ
  1. admin@sristy.net : admin :
নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে থাকবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট -এম আবদুল্লাহ : দৈনিক সৃষ্টি নিউজ
শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০১:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজারের দানবাক্সের টাকা গণনা শুরু দোহা মেট্রোর আল সাদ্দ স্টেশনে নতুন রূপ: শিল্পের ছোঁয়ায় সেজেছে উন্মুক্ত গ্যালারি খুলনায় তেহারী বিতরণ করে গ্রেপ্তার ২ যুবলীগ কর্মী ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে অন্তত ৫ জনের মৃত্যু, সুনামির সতর্কতা প্রত্যাহার নতুন নয়, বিদ্যমান ক্রীড়া স্থাপনা স্বয়ংসম্পূর্ণ করার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রয়াত নেত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ: স্মরণ ও প্রার্থনায় বিএনপি জুলাই বিপ্লবের দুই বছর পরেও বিচারের অপেক্ষায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি শিক্ষকরা ভূরুঙ্গামারীতে ইয়াবা ও হেরোইনসহ মাদক কারবারি গ্রেপ্তার তীব্র গ্যাস ও বিদ্যুৎ সংকটে স্থবির দেশের শিল্প খাত, উৎপাদন নেমেছে তলানিতে মিরাজের ফিফটি ও তাসকিনের দৃঢ়তায় দুইশ ছাড়াল বাংলাদেশের লিড

নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে থাকবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট -এম আবদুল্লাহ

ফেনী থেকে হাসনাত তুহিন
  • প্রকাশিত : সোমবার, ১১ আগস্ট, ২০২৫
নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে থাকবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট -এম আবদুল্লাহ
বক্তব্য রাখছেন, বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ

 

 

নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে থাকবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট -এম আবদুল্লাহ

 

 

নিহত সাংবাদিক তুহিনের পরিবারের পাশে থাকবে সাংবাদিক কল্যাণ ট্রাস্ট -এম আবদুল্লাহ।
বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক ও বিএফইউজের সাবেক সভাপতি এম আবদুল্লাহ বলেছেন, গাজীপুরে নিহত সাংবাদিক আসাদুজ্জামান তুহিনের পরিবারের পাশে থাকবে বাংলাদেশ সাংবাদিক কল্যান ট্রাস্ট।

 

 

তুহিনের স্ত্রী ও দুই শিশু সন্তানের জন্য ট্রাস্টের পক্ষ থেকে সকল প্রকার সহায়তা প্রদান করা হবে। সাংবাদিক আসাদুজ্জামান তুহিন হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্বল্পতম সময়ে শেষ করতে হবে। বিচারহীনতার কারণেই সাংবাদিক হত্যা-নির্যাতন বন্ধ হচ্ছে না। সাংবাদিকেরা ঐক্যবদ্ধ থাকলে দুর্বৃত্ত চক্রের কালো হাত গুড়িয়ে দেওয়া সম্ভব।

 

 

বিগত ফ্যাসিবাদী শাসনে ৬১ জন সাংবাদিক হত্যা এবং সাড়ে তিন হাজার সাংবাদিক নির্যাতনের শিকার হয়েছে। হাসিনা সরকার সাংবাদিক হত্যা- নির্যাতনকে এক ধরনের বৈধতা দিয়েছিল। ভিন্নমতের সংবাদমাধ্যম বন্ধ ও সম্পাদক- সাংবাদিক নিপীড়ন নৈমিত্তিক ঘটনায় পরিনত হয়েছিল। এখন আর সাংবাদিক নিপীড়নে রাষ্ট্রীয় আস্কারা নেই। হত্যা- নির্যাতনের ঘটনা ঘটলে তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পড়ুন>> দৌলতপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

 

এম আবদুল্লাহ আরো বলেন, সাংবাদিকতার অধিকার সুরক্ষা আইন শীঘ্রই অধ্যাদেশ আকারে জারি হবে। এ আইনে সাংবাদিকদের শারিরীক ও আর্থিক নিরাপত্তায় অনেকগুলো ভালো পদক্ষেপের কথা বলা হয়েছে। সাংবাদিকদের অধিকার সুরক্ষার পাশাপাশি দায়িত্বের বিষয়েও সচেতন থাকা জরুরি। তা নাহলে এ সুরক্ষা টেকসই না-ও হতে পারে।

 

 

ফেনীকে বাংলাদেশের সাংবাদিকতার সূতিকাগার হিসেবে বর্ণনা করে সাংবাদিক নেতা এম আবদুল্লাহ বলেন, দেশের দিকপাল সাংবাদিকদের বেশীরভাগই ফেনীর মাটিতে জন্মেছেন। তাদের হাতে গড়া সাংবাদিকেরা এখনও মিডিয়া জগতে নেতৃত্ব দিচ্ছেন। ফেনীর এই গৌরব ও অহংকার অক্ষুণ্ণ রাখতে সততা ও নিষ্ঠার সাথে কাজ করতে হবে।

 

 

তিনি সোমবার(১১ আগষ্ট) রাতে ফেনী থেকে প্রকাশিত সাপ্তাহিক ফেনী সংবাদ পত্রিকার ৩৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

 

 

ফেনী সংবাদ পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক অধ্যাপক লিয়াকত আলী ভূঁইয়ার সভাপতিত্বে ও নির্বাহী সম্পাদক মোস্তফা মুহিতের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসক মোহাম্মদ সাইফুল ইসলাম, পুলিশ সুপার হাবিবুর রহমান।

পড়ুন>> রাজাকার সবগুলোকে ফাঁসি দিছি; আন্দোলনকারীদেরও ছাড়বো না: সাবেক ঢাবি ভিসিকে শেখ হাসিনা

 

উক্ত অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও ফেনী পৌর প্রশাসক গোলাম মোহাম্মদ বাতেন, জেলা তথ্য অফিসার আল আমিন, জেলা জামায়াতের আমির মাওলানা আবদুল হান্নান, সেক্রেটারী আবদুর রহিম, খেলাফত মজলিসের জেলা সভাপতি মাওলানা মুজাফফর আহমদ জাফরী।

 

 

এছাড়াও ফেনী জেলা শিবিরের সভাপতি আবু হানিফ হেলাল, গণ অধিকার পরিষদের যুগ্ম আহবায়ক রেজাউল করিম সুজন, এনসিপির জেলা সংগঠক শাহ ওয়ালী উল্লাহ মানিক, জেলা ছাত্র দলের সভাপতি সালাহ উদ্দিন মামুনসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ,জেলায় কর্মরত সাংবাদিক ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন।

 

 

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর















error: Content is protected !!