নওগাঁ নিয়ামতপুরে মাদ্রাসা সুপার ও সভাপতির বিরুদ্ধে নিয়োগ বাণিজ্যের অভিযোগ।
এ বিষয়ে পরিচ্ছন্নতা কর্মী পদে চাকরি প্রত্যাশী মানিক হোসেন নামে এক ভুক্তভোগ জেলা শিক্ষা কর্মকর্তা বরাবর একটি লিখিত অভিযোগ করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রামগাঁ গ্রামের মো. আফছার আলীর প্রতিবন্ধি ছেলে মো. মানিক হোসেন, বরিয়া ইসলামীয়া দাখিল মাদরাসার পরিচ্ছন্নতা কর্মী পদে নিয়োগের আবেদন করেন।
কিন্তু মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আবুল কালাম আজাদ ও সুপারিনটেনডেন্ট মোঃ আব্দুল মান্নান চাকরি প্রত্যাশী মানিক হোসেন কে ডেকে ১৫ লক্ষ টাকা ঘুষ দাবি করেন।
দাবিকৃত ১৫ লাখ টাকা দিতে না পারায়, ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদের নিকটতম এনামুলকে ১৫ লক্ষ টাকার বিনিময় নিয়োগ প্রদান করেন।
এছাড়াও আয়া পদে খাইরুন নেছাকে ১২ লাক্ষ টাকার বিনিময়ে নিয়োগ দেয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এছাড়াও রামগা গ্রামের আল মামুন নামে একজনের কাছ থেকে অফিস সহকারী কাম কম্পিউটার পদে নিয়োগ দেওয়ার কথা বলে ২ লক্ষ টাকা হাতিয়ে নেন মাদ্রাসা সুপার আব্দুল মান্নান।
এছাড়াও রামগাঁ গ্রামের স্থানীয় বাসিন্দা ভুক্তভোগ আলামিন, রেজাউল ও আল মামুন জানান, নিয়ামতপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি আবুল কালাম আজাদ ইতিপূর্বে ও তিনটি প্রতিষ্ঠানের সভাপতি দায়িত্ব পালনকাল অন্তত ৩৫ থেকে ৪০ জন কে বিভিন্ন পদে নিয়োগ বাণিজ্য অভিযোগ করেন তারা।
পড়ুন>>নওগাঁর মান্দায় ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাঝে হাঁস বিতরণ
এ ব্যাপারে উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বরিয়া ইসলামিয়া দাখিল মাদ্রাসার ম্যানেজিং কমিটির সভাপতি এ ব্যাপারে বলেন, এসব অভিযোগ সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহ, বানোয়াট, আমার ক্ষুন্ন করার জন্য একটি মহল এসব গুজব ছড়াচ্ছে।
এ ব্যাপারে জেলা শিক্ষা কর্মকর্তা মো.লুৎফর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন, একটি লিখিত অভিযোগ পেয়েছে তদন্ত সাপেক্ষে সত্যতা পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply