ঢাকা ০৮:২৪ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
ফুটবলের সবচেয়ে দামি ভাইয়েরা: তালিকার শীর্ষে এমবাপ্পে ভ্রাতৃদ্বয় পার্কভিউ হাসপাতালে প্রসূতিদের জটিল চিকিৎসা নিয়ে বৈজ্ঞানিক সেমিনার অ্যাস্টন ভিলার বিপক্ষে শেষ মুহূর্তে হার বাঁচাল ম্যানচেস্টার ইউনাইটেড ভূরুঙ্গামারীতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন ভূরুঙ্গামারীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত নীলফামারীতে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৪ বিরলে বিএনপির আয়োজনে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন নওগাঁয় ডিসি গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের পর্দা উঠছে ১০ নভেম্বর নাগেশ্বরীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল নওগাঁয় ইট প্রস্তুতকারক মালিক সমিতির মতবিনিময় সভা অনুষ্ঠিত

নারী সমাজের জন্য গর্ব মাহেরীন: আফরোজা আব্বাস

নীলফামারী থেকে তপন দাস
  • আপডেট সময় : ০৮:৫৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫ ৯৬ বার পড়া হয়েছে

নারী সমাজের জন্য গর্ব মাহেরীন: আফরোজা আব্বাস

(সৃষ্টি নিউজ) অনলাইনের সর্বশেষ নিউজ পেতে অনুসরণ করুন গুগল নিউজ (Google News) ফিডটি

নারী সমাজের জন্য গর্ব মাহেরীন: আফরোজা আব্বাস

নারী সমাজের জন্য গর্ব মাহেরীন: আফরোজা আব্বাস।
বিএনপির জাতীয়তাবাদী মহিলা দলের কেন্দ্রীয় সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, “জাতীয় বীর মাহেরীন চৌধুরী আজ নারী সমাজের গর্ব। তিনি শুধু একজন শিক্ষিকাই নন, তিনি একজন মমতাময়ী মা, সাহসী অভিভাবক এবং আত্মত্যাগের অনন্য দৃষ্টান্ত।”

শুক্রবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে নীলফামারীর জলঢাকা উপজেলার বগুলাগাড়ী চৌধুরীপাড়া গ্রামে মাহেরীন চৌধুরীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ শেষে এসব কথা বলেন তিনি।

আফরোজা আব্বাস বলেন, “নিজের ছাত্র-ছাত্রীদের রক্ষায় তিনি জীবন উৎসর্গ করেছেন। তার এমন আত্মদানের ঘটনা আজ শিক্ষকতা পেশার মহিমা নতুনভাবে তুলে ধরেছে। মায়ের মতো স্নেহশীল, শিক্ষকের মতো আদর্শবান মাহেরীন চৌধুরী আমাদের সকল নারীর প্রেরণা হয়ে থাকবেন।”

তিনি দুঃখ প্রকাশ করে বলেন, “মাহেরীন চৌধুরীকে মালয়েশিয়ায় রাষ্ট্রীয়ভাবে সম্মান জানানো হলেও বাংলাদেশে তা যথাযথভাবে হয়নি। তার আত্মত্যাগ রাষ্ট্রীয় স্বীকৃতি পাওয়ার মতোই গুরুত্বপূর্ণ ছিল। তিনি জাতীয় বীরের সম্মান পাওয়ার যোগ্য।”

পড়ুন>>ভূরুঙ্গামারীতে রাতের আধাঁরে নৌকা বানিয়ে ঝুলিয়ে দিলেন রাস্তায়: অতপর গ্রেফতার 

আফরোজা আব্বাস জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও চেয়ারপারসন খালেদা জিয়ার পক্ষ থেকে তিনি মাহেরীন চৌধুরীর পরিবারের প্রতি সমবেদনা জানাতে এসেছেন।

এ সময় উপস্থিত ছিলেন মহিলা দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক হেলেন জেরিন খান, সৈয়দপুর উপজেলা মহিলা দলের সভাপতি তাসনিম ফৌজিয়া ওপেল, সাধারণ সম্পাদক রুপা, রংপুর জেলা শাখার সভাপতি অ্যাডভোকেট জিনাত ফেরদৌস রোজিসহ স্থানীয় নেতাকর্মীরা।

Facebook Comments Box

নিউজটি শেয়ার করুন

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নারী সমাজের জন্য গর্ব মাহেরীন: আফরোজা আব্বাস

আপডেট সময় : ০৮:৫৪:১৪ অপরাহ্ন, শুক্রবার, ২৫ জুলাই ২০২৫